পঞ্জাবের খাল থেকে উদ্ধার ‘অর্জুন’ পুরস্কারজয়ী ভারত্তোলকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, জলন্ধর: বর্ষ বরণ উ‍ৎসবে যোগ দিতে রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন পঞ্জাব পুলিশের ডেপুটি সুপার দলবীর সিং দেওল। কিন্তু বর্ষবরণের পার্টি থেকে বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন পরিবার দলবীরের নিখোঁজের খবর জানিয়েছিলেন পুলিশকে। তার পরেই ‘অর্জুন’ পুরস্কারজয়ী প্রাক্তন  ভারত্তোলকের খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত সোমবার সকালে জলন্ধরের এক খালের পাশ থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ ক্রীড়াবিদ তথা পুলিশ আধিকারিকের দেহ। সর্বদা হাসিখুশি থাকা দলবীরের এমন মর্মান্তিক পরিণতিতে পঞ্জাব পুলিশ ও ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এক সময়ে ভারত্তোলক হিসেবে যথেষ্টই সুনাম কুড়িয়েছিলেন দলবীর সিং দেওল। সোনার পদকও জিতেছিলেন। ২০০০ সালে ভারত্তোলনে বিশেষ অবদানের জন্য তাঁকে ‘অর্জুন’ পুরস্কারে ভূষিত করেছিল ক্রীড়া মন্ত্রক। ভারত্তোলক হিসাবে বিশেষ অবদানের জন্য পঞ্জাব পুলিশে চাকরি পেয়েছিলেন দলবীর। গতকাল রবিবার রাতে বর্ষবরণের এক পার্টিতে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। বেশ কয়েক ঘন্টা তল্লাশির পরে এদিন সকালে বস্তি বাওয়া খেল এলাকায় খালের ধারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

পঞ্জাব পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘দলবীরের মৃত্যু যথেষ্টই রহস্যজনক। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া তাঁর সঙ্গে থাকা সার্ভিস রিভলবরও উধাও। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কোনও কারণে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।’ নিহত দলবীরের ভাই রঞ্জি‍ৎ সিং দাদার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।’

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত