বিগ ব্যাশ লিগ থেকে ছাঁটাই মুজিব উর রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে ফ্র্যাঞ্জাইজি লিগে খেলার নো-অবজেকশন সার্টিফিকেট বাতিল করায় মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলা হচ্ছে না মুজিব উর রহমানের। সোমবার  মেলবোর্ন রেনেগেডসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্রের শর্তাবলী পাল্টানোয় স্কোয়াডে রাখা হচ্ছে না আফগান তারকা স্পিনারের।’

বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছিলেন দেশের তিন তারকা ক্রিকেটার মুজিব উর রহমান, ফজলহক ফারুখি ও নাভিন উল হক। ওই অনুরোধ পাওয়ার পরেই চটে লাল হয়ে যান আফগান ক্রিকেট বোর্ডের কর্তারা। তিন ক্রিকেটারকে বিদেশের মাটিতে লিগ খেলার জন্য দেওয়া অনাপত্তিপত্র বাতিলের কথা জানান। সেই সঙ্গে আগামী দু’বছর তিন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না বলেও জানিয়ে দেন। আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তিন খেলোয়াড়ের বিরুদ্ধেই দেশের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থকে প্রধান্য দেওয়ার অভিযোগ আনা হয়।

এসিবি কর্তাদের কঠোর অবস্থান জানার পরেই ডিগবাজি খান নাভিন ও ফারুকি। দুজনেই আফগান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে দেখা করে দেশের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেন।  তার পরেই দুই তারকা ক্রিকেটারকে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ১৮ সদস্যের দলে রাখা হয়। কিন্তু দলে জায়গা হয়নি মুজিব উর রহমানের। প্রথমে বিগ ব্যাশ লিগের মেলবোর্ন রেনগেডসের পক্ষ থেকে আফগান তারকা স্পিনারের পাশে থাকার কথা জোরালোভাবে জানানো হয়েছিল। কিন্তু এদিন আচমকাই ডিগবাজি খেয়ে মুজিবকে ছেঁটে ফেলার কথা জানান তাঁরা।

 

‘3 Idiots সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয়, ওকে চিনতামই না’, বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি