ছুরিকাঘাতে খুন উগান্ডার অলিম্পিয়ান অ্যাথলেট বেঞ্জামিন কিপলাগাত

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যজনকভাবে খুন হয়েছেন উগান্ডার বিখ্যাত দৌড়বিদ তথা অলিম্পিয়ান অ্যাথলেট বেঞ্জামিন কিপলাঘাত। কেনিয়ার এলদোরেত শহরের রিফট ভ্যালির উপকণ্ঠে একটি গাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিপলাঘাতের শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন মিলেছে। ফলে ছুরির আঘাতেই ৩৪ বছর বযসী ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে বলে আনুমান করছেন তদন্তকারীরা। কিপলাঘাতের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। কিপলাঘাতের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উগান্ডার ক্রীড়া প্রতিমন্ত্রী পিটার ওগওয়াংও।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘কেনিয়ায় জন্মগ্রহণ করলেও উগান্ডার হয়েই আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করতেন বেঞ্জামিন কিপলাঘাত। উগান্ডার হয়ে অলিম্পিক ও অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার স্টিপলচেজে প্রতিনিধিত্ব করেছেন। উগান্ডায় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবেই নিজের জন্মভূমি কেনিয়ার এলদোরাতে অনুশীলন করতে গিয়েছিলেন কিপলাগাত। ২০০৮ বিশ্ব জুনিয়র অ্যাথলেটিকস ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো জেতার পাশাপাশি ২০১২ সালে আফ্রিকান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জও জিতেছিলেন। ২০১২ লন্ডন অলিম্পিকে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। যদিও পদক ছাড়াই ফিরতে হয়েছিল।  ২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিকেও উগান্ডার হয়ে অংস নিয়েছিলেন কিপালাঘাত।’

এলদোরেত শহরের পুলিশ আধিকারিক স্টিফেন ওকাল জানিয়েছেন, গত শনিবার একটি গাড়ির ভিতর থেকে উগান্ডার অলিম্পিয়ান ক্রীড়াবিদের দেহ উদ্ধার হয়েছে। কিপলাগাতের ঘাড়ে ছুরিকাঘাতের গভীর ক্ষত মিলেছে। ফলে ছুরিকাঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধরে নিয়ে তদম্ত চলছে। কিপলাঘাতের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা। সংস্থার তরফে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পুর্বতন টুইটার) এক পোস্টে বলা হয়েছে, ‘বেঞ্জামিন কিপলাগাতের মৃত্যুর খবরে শোকাহত বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা। কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে রয়েছি।’

 

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC-তে ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের