প্রমাণের অভাবে ২০১৯ সালের আইপিএলে বেটিং মামলা বন্ধ করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৯ সালে আইপিএলে বেটিংয়ের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল ক্রিকেট মহল। তদন্তভার তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। এবার প্রমাণের অভাবে ওই মামলার তদন্ত বন্ধে করে দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২৩ ডিসেম্বর দিল্লির আদালতে ওই ক্লোজার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে বেটিং নিয়ে তদন্ত বন্ধ করা হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।

পাকিস্তান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের আইপিএলে বেটিং নিয়ে ২০২২ সালের মে মাসে দুটি এফআইআর দায়ের করে সিবিআই। প্রথম আফআইআরে বেটিংয়ের জড়িত থাকার অভিযোগে দিল্লির রোহিনীর বাসিন্দা দিলীপ কুমারের পাশাপাশি হায়দরাবাদের বাসিন্দা গুররাম বাসু এবং গুররাম সতীশের নাম উল্লেখ করা হয়। দ্বিতীয় এফআইআরে রাজস্থানের চার বাসিন্দা সজ্জন সিং, প্রভুলাল মীনা, রাম অবতার এবং অমিত কুমার শর্মার উল্লেখ করা হয়।

সিবিআইয়ের তরফে প্রথমে দাবি করা হয়, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত বেটিংয়ে অভিযুক্ত গুররাম সতীশের ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪ কোটি ৫৫ লাখ জমা পড়েছিল। একই সময়ে আর এক অভিযুক্ত গুররাম বাসুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ কোটি ৩৭ লক্ষ টাকা জমা পড়েছিল। ওই টাকা জমা পড়ার পিছনে দুজনে কোনও বাস্তবসম্মত কারণ দেখাতে পারেননি। কিন্তু প্রায় পৌনে দু’বছর ধরে তদন্ত চালানোর পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে, ২০১৯ সালে আইপিএলে বেটিংয়ের অভিযোগ নিয়ে প্রামাণ্য কোনও নথি মেলেনি। ফলে তদন্ত চালিয়ে কোনও লাভ হবে না।

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC-তে ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের