নতুন বছরের প্রথম দিনেই রেকর্ড ছাড়াল মেট্রো যাত্রীর সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর পড়তেই রেকর্ড ভিড় উপচে পড়ল কলকাতা মেট্রো রেলে । ২০২৩ সালের তুলনায় নতুন বছরের প্রথমদিনের ভিড় বেড়েছে ২৮ শতাংশ। জানা গিয়েছে, বছরের প্রথমদিনে প্রায় ৫ লক্ষ যাত্রী ছিল মেট্রো রেলে । ২০২৩ সালে বছরের প্রথমদিনে যাত্রী সংখ্যা ছিল ৩ লাখ ৭৯ হাজার ৯৭৬  জন। রেলের তরফে জানান হয়েছে,বছরের প্রথম দিনে মেট্রো যাত্রীর সংখ্যা বেশি ছিল দমদম ষ্টেশন। তারপরেই রয়েছে রবীন্দ্র সদন এবং দক্ষিণেশ্বরের নাম। পয়লা জানুয়ারি দমদম ষ্টেশনে যাত্রী সংখ্যা ছিল  ৫২,৫৮৪ জন , রবীন্দ্র সদনে ৩৭,৯০৩ এবং দক্ষিণেশ্বরে ৩৫,৭৩৪ জন।

গত ২০২৩ সালের প্রথম দিনে যাত্রী সংখ্যা বেশি ছল দমদম মেট্রো ষ্টেশনে। তারপরে ছিল এসপ্ল্যানেড এবং দক্ষিণেশ্বর ।  উল্লেখ্য, বছরের প্রথম দিনে পুজো দেওয়ার জন্য প্রতিবছর ভিড় হয় দক্ষিণেশ্বর মন্দিরে। তাই স্বাভাবিকভাবে ভিড় উপচে পড়ে মেট্রো ষ্টেশনে। বর্তমানে কম সময় দ্রুত গন্তব্যে পৌঁছানোর মাধ্যমই হল মেট্রো। তাই বাসের বদলে বেশিরভাগ ভক্তরা বছরের প্রথম দিনে মেট্রো করেই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। শুধু দক্ষিণেশ্বর নয় বছরের প্রথমদিন ভিড় উপচে পড়েছিল রবীন্দ্র সদন এবং পার্ক ষ্ট্রীট মেট্রো ষ্টেশনে।

উল্লেখ্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে মেট্রোর । তাই মহানগরের বাসিন্দাদের অন্যতম লাইফ টাইম হল মেট্রো। পরিসংখ্যানে  দেখা যাচ্ছে  ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অনেকটাই বেড়েছে মেট্রোয় যাত্রীর সংখ্যা । তাই আশা করা হচ্ছে ২০২৪ সালে আরও বাড়বে মেট্রোর জনপ্রিয়তা।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন