প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বেনজির পুত্র বিলাওয়ালকে বেছে নিল পিপিপি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী  পদপ্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে লাহোরের বিলাওয়াল হাউসে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) বৈঠকে । আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিলাওয়াল ভুট্টোকে মনোনয়ন করল  পিপিপি দল।

আসন্ন নির্বাচনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ৩৫ বছর বয়সী ছেলে লাহোর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিলাওয়াল ভুট্টো এই আসনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক এবং পিটিআই সমর্থিত প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পাকিস্তানে সিইসি বৈঠকে যুব ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার মত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পিপিপি মহাসচিব তাজ হায়দার, সৈয়দ খুরশীদ শাহ, রানা ফারুক সাঈদ খান, কামার জামান কাইরা, সামিনা খালিদ ঘুরকি, মুরাদ আলী শাহ, চৌধুরী আসলাম গিল এবং আলী বদর। এই সকল ব্যক্তিদের উপস্থিতিতেই বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী  পদপ্রার্থী হিসাবে মনোনয়ন করা হয়। এই মনোনয়নের পর ভুট্টা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)কে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন, নির্বাচনে জিতলে তিনি দেশকে সংকট থেকে বের করে আনবেন এবং জনগণদের অগ্রাধিকার দেওয়া হবে।

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার