রাজ্যসভার মনোনয়নপত্রে সই করার অনুমতি পেলেন জেলবন্দী আপ নেতা সঞ্জয় সিং  

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ জেলবন্দী  আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংকে রাজ্যসভায় পুনরায় মনোনয়নের জন্য নথিতে স্বাক্ষর করার অনুমতি দিল দিল্লি আদালত। রাজ্যসভার সদস্য হিসাবে তাঁর বর্তমান মেয়াদ ২৭ জানুয়ারি শেষ হচ্ছে। পাশাপাশি  রিটার্নিং অফিসার নির্বাচন পরিচালনার জন্য ২ জানুয়ারি একটি নোটিশ জারি  হয়েছে। সেখানে বলা হয়েছে  ৯ জানুয়ারির মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে।

 তাই  সেই আবেদনের নথিতে  সিংকে স্বাক্ষর করার অনুমতি দেওয়ার জন্য তিহার জেল সুপারের কাছ থেকে নির্দেশ চাওয়া হয়েছিল। এবার নির্দেশকেই মান্যতা দিল দিল্লির এক আদালত।  বৃহস্পতিবার  আদালতের তরফে জানান হয়েছে, ৬ জানুয়ারি আধা ঘণ্টার জন্য সঞ্জয় সিং তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করে মনোনয়ন পত্র জমা দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা  করতে পারবেন।

বর্তমানে দিল্লি আবগারি নীতি মামলায় জেলবন্দী রয়েছেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। গত ৪ অক্টোবর সিংকে গ্রেফতার করে অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি। ইডি-র অভিযোগ, ২০২১-২০২২ সালের আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।আর সেই সময়কালে  কিছু মদ প্রস্তুতকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের আর্থিক দিক থেকে সুবিধা লাভ পেয়েছিল । তবে সিং এই দাবি প্রত্যাহার করে বলেছে, তিনি এই সকল দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না। উল্লেখ্য, কবে সিং জামিন  এখন অধরাই রয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা