রনজি ট্রফির ম্যাচকে ঘিরে বিশৃঙ্খলা, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে

Share:

নিজস্ব প্রতিনিধি :  রনজি ট্রফির ম্যাচকে ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল পাটনায়। শুক্রবার পাটনার মইন উল হক স্টেডিয়ামে ছিল মুম্বইয়ের বিরুদ্ধে বিহারের ম্যাচ। কিন্তু বিহারের কোন দল মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে তা নিয়ে শুরু হয় ঝামেলা। বিহার ক্রিকেট বোর্ডের কর্তাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। শেষ পর্যন্ত পুলিশকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। এরপর ম্যাচ শুরু হয়। এর আগে ঘরোয়া ক্রিকেটে ম্যাচকে ঘিরে এই ধরনের বিশৃঙ্খলা খুব একটা বেশি দেখা যায়নি।

কিন্তু ঠিক কী কারণে ঝামেলা সৃষ্টি হয়েছিল। জানা গিয়েছে, মূল লড়াই বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাকেশ তিওয়ারির সঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অমিত কুমার। রনজিতে খেলার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট একটি দল ঘোষণা করে। প্রেসিডেন্টের সেই দল ঘোষণাকে নস্যাৎ করে দিয়ে আরেকটি দল ঘোষণা করে দেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অমিত কুমার।

এই প্রসঙ্গে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাকেশ তিওয়ারি জানান, ‘মেধার ভিত্তিতেই আমরা এই দল গঠন করেছি। আমরা এবারে আইঅপিএলে সুযোগ পাওয়া সাকিব হাসানকে নিয়েছি। কিন্তু সচিব যে দল ঘোষণা করেছে, তা সঠিক দল নয়। ইতিমধ্যে ওই সচিবকে বোর্ড থেকে সাসপেন্ড করা হয়েছে।‘

অন্যদিকে প্রেসিডেন্টের এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বিহার ক্রিকেট বোর্ডের সচিব জানান, তিনি নির্বাচনে জিতে বোর্ডে প্রতিনিধিত্ব করছেন। তাঁকে এভাবে সাসপেন্ড করে দেওয়া যায় না। একইসঙ্গে সচিব অমিত কুমারের প্রশ্ন, কীভাবে এক প্রেসিডেন্ট দল নির্বাচন করতে পারেন। এই এক্তিয়ার কী ওনার আছে? বিসিসিআই সভাপতি রজার বিনিকে কী কখনও দল নির্বাচন করতে দেখা গিয়েছে?

দুপক্ষের মধ্যে প্রবল বাগবিতণ্ডার পর বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের ঘোষিত দলই মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামে। তবে খেলা শুরু হতে প্রায় দু ঘণ্টা দেরি হয়ে যায়। এদিনের ঘটনার পর বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়, যেখানে সচিব আমিত কুমারকে যাবতীয় বিশৃঙ্খলার জন্য দায়ী করা হয়।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা