‘অমিত কুমার আমার বন্ধু, আমাদের কখনও বিদ্বেষ ছিলোনা’- কুমার শানু

সুপার সিঙ্গারএর মঞ্চে এই সপ্তাহে আসছে কিশোর কুমার স্পেশ্যাল পর্ব। একই সঙ্গে মঞ্চ কাঁপাবেন কুমার শানু ও কিশোর পুত্র অমিত কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসার সুপার সিঙ্গার সিজন থ্রিতে এবার আসতে চলেছে এক ঐতিহাসিক পর্ব। এবার একই সঙ্গে মঞ্চ কাঁপাবেন কুমার শানু ও কিশোর পুত্র অমিত কুমার। সুপার সিঙ্গারএর মঞ্চে এই সপ্তাহে আসছে কিশোর কুমার স্পেশ্যাল পর্ব। এরকম এক মঞ্চে দুই সঙ্গীতশিল্পী বিচারকের আসন উজ্জ্বল করবেন এই পরবকে নিয়ে বেশ নস্টালজিয়া কাজ করেছে মুম্বই ও বাংলা খ্যাত দুই বাঙালি সঙ্গীতশিল্পীর। 

কিশোর কুমার আজও প্রতিটি সঙ্গীতশিল্পীর জীবনের আইডল। এই বিশেষ পর্ব নিয়ে কুমার শানু বলেছেন- আজও কিশোরকুমারকে তিনি ফলো করেন। আজও আইডল মনে করেন তাঁকেই। তাই তাঁর সুযোগ্য পুত্র অর্থাৎ অমিত কুমার তাঁর পেশাগত জীবনে বন্ধু। তাঁর সঙ্গে কখনও শত্রুতা বা বিদ্বেষ ছিলোনা। প্রথম দেখা থেকে আজ পর্যন্ত তাঁদের বন্ধুত্ব অটুট। যেদিন থেকে অমিত কুমারের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় তার পর থেকে বন্ধুত্বের সম্পর্ক যেন আরও  বেশি মজবুত হয়েছে। তারপর স্টার জলসার দৌলতে তাঁর কাছে এমন এক সুযোগ এল যেখানে তিনি এবং অমিত কুমার একসঙ্গে গান গাইবেন। যদিও সেটা ঘটতে অনেক দেরি হল এমনটা আরও অনেক আগেই হওয়া উচিত ছিল কিন্তু এরপরেই বাকিটা তিনি ভগবানের ইচ্ছার উপরেই ছেড়ে দিয়েছেন। 

অন্যদিকে এই রিয়ালিটি শো নিয়ে বেশ আপ্লুত কিশোর পুত্র। আজ থেকে প্রায় আট বছর আগে স্টার জলসাতেই ‘ফিরে আসার গান’ অনুষ্ঠানটি করেছিলেন অমিত কুমার। তারপর কেটে গিয়েছে দীর্ঘ বছর। অনেক দিন পর স্টার জলসারই এমন এক সঙ্গীতের মঞ্চে তিনি একত্রিত হয়েছেন গানের জগতের গুণী শিল্পীদের সঙ্গে। কুমার সানু, সানু নিগাম এবং কৌশিকী চক্রবর্তীর মত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে তিনি অভিভূত। অন্যদিকে বাবা কিশোর কুমারকে নিয়ে এই বিশেষ পর্ব তাঁকে আরও বেশী অভিভূত করেছে। 

শুধু তাই নয় এর পাশাপাশি স্টার জলসার সুপার সিঙ্গারের সমস্ত প্রতিযোগীকেও কিশোর পুত্র প্রশংসা করেছেন। তাঁর মতে-‘সুপার সিঙ্গার সমস্ত প্রতিযোগী খুবই প্রতিভাবান আর পরিশ্রমী, সব সময়ে নতুন কিছু শেখার চেষ্টা করে চলেছে , আর এদের সকলের নিজস্ব একটা ধরন আছে আর সেই ভাবেই তাঁরা গানটা গাইছে । কাউকে নকল বা কাউকে অনুসরণ করার চেষ্টা করছে না।’ প্রতি সপ্তাহেই এই সঙ্গীতের মঞ্চে নানা পারফরম্যান্স দেখছেন দর্শক। নিত্যনতুন পর্ব। সঙ্গে চোখ ধাঁধানো পারফরম্যান্স দর্শকদের কাছে এক আলাদা ভালোলাগা হয়ে উঠেছে। 

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব