মেসিকে ব্যালন ডি’অর দিতে তদবির করেছিল পিএসজি, শুরু তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে ব্যালন ডি’অর জেতাতে নাকি তদবির করেছিল প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি। সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। অভিযোগ সামনে আসতেই পিএসজির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্যারিসের প্রসিকিউটর অফিস।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লা মন্দে-এর তরফে জানানো হয়েছে, পিএসজি কর্তৃপক্ষ ব্যালন ডি’অরের সংগঠক পাসকেল ফেরেকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। মেসি যাতে ব্যালন ডি’অর জেতেন, সেজন্যই প্রভাবিত করার চেষ্টা করেছিল পিএসজি কর্তৃপক্ষ। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ফরাসি ক্লাবটিতে থাকার সময়ে মেসির ব্যালন ডি’অর প্রাপ্তির আশা করেছিল পিএসজি। কারণ, ক্লাবে থাকা অবস্থায় কোনও খেলোয়াড়ের ব্যালন ডি’অর জেতা মানে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া।

একইসঙ্গে ওই প্রতিবেদনে জানা গিয়েছে, ব্যালন ডি’অরের দায়িত্ব পাওয়া ফেরেকে একটা সময় নানা সুবিধা পাইয়ে দিয়েছিল পিএসজি। ২০২০ সালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দর্শকহীন মাঠের ম্যাচটির ভিআইপি টিকিট দেওয়া হয়েছিল ফেরেকে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছন ফেরে। তাঁর দাবি. লিওনেল মেসিকে ২০২১ সালে ব্যালন ডি’অর দেওয়ার ক্ষেত্রে তাঁর কোনও হাত ছিল না। ২০২১ সালে যেবার মেসি সপ্তমবার ব্যালন ডি’অর জিতেছিলেন, সেবার তিনি নিজে ভোট দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কিকে।

ইতিমধ্যে ফ্রান্সের এই পিএসজির বিরুদ্ধে আরও একটি বিষয়ে তদন্ত চলছে। জানা যাচ্ছে, ২০১৭ সালে নেইমারের দলবদলের কর ফাঁকি দেওয়া নিয়ে পিএসজিকে সাহায্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমিয়ান। এবার এই ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে পিএসজির বিরুদ্ধে।

 

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়