নব নির্বাচিত সংসদ সদস্য হয়ে কী শপথ নিলেন ফেরদৌস?

তিনি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষে করে তাঁর এলাকা ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্যে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: অভিনয় থেকে রাজনৈতিক প্রাঙ্গণ, সবটাই এখন হাতের মুঠোয় ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের। গত ৭ জানুয়ারী সম্পন্ন হয়েছে বাংলাদেশের দ্বাদশ সাংসদ নির্বাচন। আওয়ামী লীগের মনোনয়ন কিনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফেরদৌস। তিনি প্রায় ৬৫ হাজার ৮৯৮ টি ভোট পেয়েছেন। অভিনয়ে তিনি যেমন সফল, রাজনৈতিক মঞ্চেও তিনি কতটা সফল হবেন, সেটাই এখন দেখার পালা।

নির্বাচনের আগে ভোটের প্রচারে নেমে সাধারণ মানুষের মধ্যে নিজেকে উজার করে দিয়েছিলেন অভিনেতা। সেই ফল হাতে নাতে পেয়েছেন নায়ক। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। এককালে পশ্চিমবঙ্গের একাধিক সুপারহিট ছবির নায়ক ছিলেন ফেরদৌস। তাঁর অভিনয়ে হাতেখড়িও টলিউডের ছবির মাধ্যমেই। যাই হোক, ভোটে জিতে বুধবার সকালে বাংলাদেশ সংসদ ভবনে শপথ নিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্য ফেরদৌস। বাংলাদেশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শপথ গ্রহণের পর অভিনেতা বলেছেন, তিনি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষে করে তাঁর এলাকা ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্যে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন। সঙ্গে তাঁর এলাকার উন্নয়নের জন্যেও তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ভোটে জেতার দিনেই অর্থাৎ গত ৮ জানুয়ারি তিনি শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং কার্যক্রম শেষে নিজ হাতে নির্বাচনী এলাকার পোস্টার অপসারণ করেন। বিপুল ভোটে জেতার পর বাংলাদেশ গণমাধ্যমকে ফেরদৌস বলেন, তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্যে সব ভোটার দের কাছে তিনি কৃতজ্ঞ।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন