ইডির বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নয়, জানাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডে আপাতত স্বস্তিতে ইডি। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশ দিয়ে জানিয়েছেন, সন্দেশখালিকাণ্ডে ইডি অফিসারদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

এদিন ইডির তরফে আদালতকে জানানো হয়, সন্দেশখালির ঘটনায় চারটি এফআইআর হয়েছে। তারমধ্যে একটি মামলায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে ইডির অফিসারদের মারধর করা হয়। ইডির তরফে এই বক্তব্য শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিকভাবে জানিয়ে দেন, আগামী সোমবার পর্যন্ত ইডি অফিসারদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

গত ৫ জানুয়ারি সন্দেশখালির সড়বেড়িয়ায় রেশন দুর্নীতিকাণ্ডে তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি অফিসাররা। ইডি অফিসারদের বিরুদ্ধে অভিযোগ, কোনও ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ও তালা ভেঙে বাড়িতে ঢোকেন। এই বিষয়ে ন্যাজাট থানায় এফআইআর দায়ের করেন শাহজাহানের বাড়ির কেয়ারটেকার। গত ৫ জানুয়ারির ঘটনায় ইডির তিন আধিকারিকও আক্রান্ত হয়েছেন। রামকুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায়। এদিন ইডির তরফে বৃহস্পতিবারই পৃথক একটি মামলা দায়ের করা হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। ইডি অফিসারদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তা খারিজের দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের