‘কে কোহলি?’, নাম শুনে চিনতেই পারলেন না রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিকে চিনলেনই না রোনাল্ডো। এই রোনাল্ডো কিন্তু সিআর সেভেন নয়। তিনি হলেন দুবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জোসে মরিনিওর রোনাল্ডো।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় ইউটিউবার স্পিড। সেই ভিডিওতে দেখা যায়, রোনাল্ডোর সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে গিয়ে উঠে আসে কোহলির প্রসঙ্গ। স্পিড রোনাল্ডোর কাছে জানতে চান, তুমি বিরাট কোহলিকে চেন? রোনাল্ডো উত্তর দেন, কে কোহলি। এরপর স্পিড ধরিয়ে দেন, ‘ভারতের বিরাট কোহলি।‘ রোনাল্ডো এক কথায় উত্তর দেন, ‘না চিনি না।‘ তারপর বেশ অবাক হয়েই স্পিড ফের জিজ্ঞাসা করেন, ‘তুমি বিরাট কোহলিকে চেনো না’।

এরপর রোনাল্ডো নিজেই মনে করার চেষ্টা করেন, কোহলি আসলে কে। কিন্তু তিনি মনে করে উঠতে পারছিলেন না। বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানে খেলে আসা রোনাল্ডো মনে করার চেষ্টা করেন, কোহলি কি একজন খেলোয়াড়? এই প্রশ্নটি স্পিডকে জিজ্ঞাসাও করে ফেলেন এই ব্রাজিলিয় তারকা। এরপর নিজের মোবাইল থেকে বিরাটের ছবি দেখিয়ে স্পিড বোঝানোর চেষ্টা করেন, ‘কোহলি একজন ক্রিকেট খেলোয়াড়।‘ উত্তরে রোনাল্ডো বলে ওঠেন, ‘কোহলি তো ব্রাজিলে তেমন জনপ্রিয় নয়।‘ এরপর রোনাল্ডোকে আরও কিছুটা ধরিয়ে দিয়ে স্পিড বলেন, কোহলি একজন সেরা খেলোয়াড়। বাবর আজমের মতো। তারপরই রোনাল্ডোকে কোহলির ছবি দুবার দেখিয়ে স্পিডের প্রশ্ন, ‘তুমি আগে কখনও ওকে দেখোনি?’ এতক্ষণে ইতিবাচক উত্তর এল রোনাল্ডোর কাছ থেকে। একটি শব্দে রোনাল্ডো বললেন, ‘হ্যা অবশ্যই। তবে ভুলে গেছেন।‘ এরপর দুজনেই হেসে ওঠেন।

গত বছর ডিসেম্বর মাসে গুগুলের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় গত ২৫ বছরে যে সব তারকাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়, তাঁদের নাম দেওয়া হয়। দেখা যায়, সেই তালিকায় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বিরাট কোহলিকে। কোহলি যে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় ব্যক্তিত্ব তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই ক্রিকেট তারকাকে চেনেনই না কিংবদন্তি ব্রাজিলিয় ফুটবলার।

নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কেন্দ্রের নজরদারি

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা