স্বামীজির জন্মজয়ন্তী, জেলার নেতাদের সঙ্গে বৈঠক পিছোলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। স্বামীজির জন্মজয়ন্তী থাকায় পিছিয়ে গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলার নেতাদের সঙ্গে বৈঠক। শুক্রবার মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। কিন্তু তা হচ্ছে না। উল্লেখ্য, ইতিমধ্যে ১২ জানুয়ারি দিন ব্লকে ব্লকে কর্মীদের স্বামীজির জন্মজয়ন্তী পালনের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে, মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে ১৯ জানুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহের শুক্রবার। সেদিনই মুখ্যমন্ত্রীর বাসভবনে জেলার নেতাদের আসতে বলা হয়েছে।

মুর্শিদাবাদে রয়েছে তিনটি লোকসভা আসন, বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। বহরমপুর বাদ দিলে এই জেলায় দুটি আসনই রয়েছে তৃণমূলের দখলে। বহরমপুর আসনটি রয়েছে কংগ্রেসের দখলে। এখান থেকেই গত বেশ কয়েকটি লোকসভা ভোটে জয়ী হয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী। কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে আসন সমঝোতা আদৌ হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে তৃণমূল নেত্রী ইতিমধ্যেই রাজ্যে একা লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে তৃণমূলের রণকৌশল কী হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এই দিক থেকে বিচার করলে আগামী ১৯ জানুয়ারি মুর্শিদাবাদ জেলাকে নিয়ে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ইতিমধ্যে মুর্শিদাবাদে একা লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়লে নতুন প্রার্থী তো দেওয়া হবেই, সেইসঙ্গে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী আবু তাহের অসুস্থ থাকায় নতুন প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে।

[3:52 pm, 8/11/2026] Shreya: কোনটা বলো [3:53 pm, 8/11/2026] Arghya Da 24 7: দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি-ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?