চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কীভাবে মৃত্যু হয়েছিল রানি এলিজাবেথের, জানুন

নিজস্ব প্রতিনিধি : রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছিল ঘুমের মধ্যে, অত্যন্ত শান্তিতে। রানির প্রাইভেট সেক্রেটারির বিবরণ অনুযায়ী এই কথাই উঠে এসেছে। সম্প্রতি এই তথ্য রাজা তৃতীয় চার্লসকে নিয়ে লেখা একটি বইতে প্রকাশিত হয়েছে। রানির মৃত্যুর সময় রাজা তৃতীয় চার্লস কী করছিলেন, সেই প্রসঙ্গও উঠে আসে।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর। প্রয়াত হয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর সেই সময়টা কেমন ছিল, তা জানতে অনেকেরই কৌতুহল হয়। রানির মৃত্যুর পর দেড় বছর কেটে গিয়েছে। সম্প্রতি রাজা তৃতীয় চার্লসকে নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন রবার্ট হার্ডম্যান। রবার্ট হার্ডম্যান জানিয়েছেন, রানির প্রাইভেট সেক্রেটারি স্যার এডওয়ার্ড ইয়ংয়ের বিবরণীতে উঠে এসেছে, রানি ঘুমের মধ্যেই পরলোক গমন করেন। কাউকে কিছুই বুঝতে দেননি তিনি। কোনও ব্যথা অনুভব করেননি তিনি। অত্যন্ত শান্তিপূর্ণভাবেই সকলকে ছেড়ে পরলোকে গমন করেছিলেন রানি। যখন রানির মৃত্যু হয়, তখন রাজা তৃতীয় চার্লস মাশরুম তোলার কাজে ব্যস্ত ছিলেন।

রাজা তৃতীয় চার্লসকে নিয়ে লেখা বইতে জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথের বিছানার পাশ থেকে দুটি চিঠি পাওয়া গিয়েছে। একটি রাজা তৃতীয় চার্লসকে লেখা ও অপরটি প্রাইভেট সেক্রেটারি স্যার এডওয়ার্ড ইয়ংকে লেখা। মৃত্যুর আগে রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা রানির সঙ্গে বেশ কিছুটা সময়ে কাটিয়েছিলেন। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরই রাজা তৃতীয় চার্লস তাঁর দুই ছেলেকে ফোন করেন স্কটল্যান্ডে চলে আসার জন্য।  

Published by:

Share Link:

More Releted News:

ইরানে সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! আগ্রাসী ট্রাম্পকে থামাতে বিক্ষোভ, আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ