প্রতিশোধ নিতে ইরাকে ইজরায়েলি গুপ্তচর সংস্থার সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইজরায়েলের গুপ্তচর সদর দপ্তরে’ হামলা চালিয়েছে ইরান । একথা জানাল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এই  পরিস্থিতিতে ইজরায়েলি গুপ্তচর সংস্থার সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। এই যুদ্ধে  অংশগ্রহণ করছে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন।

প্রসঙ্গত, ইরান গত ডিসেম্বর মাসে সিরিয়ায় সামরিক  রক্ষী বাহিনীর তিন সদস্যকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল। যার মধ্যে একজন সিনিয়র গার্ড কমান্ডারও ছিলেন। গত ৭ অক্টোবর একদিকে যখন ইজরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের মধ্যে আক্রমণ চালাচ্ছে ঠিক তখনই গাজা ও লেবাননে ইজরায়েলি বোমা বর্ষণের ঘটনা ঘটে। এরপর লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর ১৩০ জনেরও বেশি যোদ্ধা যুদ্ধে নিহত হয়েছে।

তবে  ইজরায়েলি গুপ্তচর সংস্থার সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের তরফে জানান হয়েছে, “আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করছি যে শহীদদের রক্তের শেষ ফোঁটার প্রতিশোধ নিতে এই হামলা অব্যাহত থাকবে।“ জানা গিয়েছে, কুর্দিস্তানের রাজধানী ইরবিলের উত্তর-পূর্বে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইরান । পাশাপাশি সিরিয়ায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইরানের এই হামলা নিয়ে এখন পর্যন্ত ইজরায়েলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া