শীতসুখে আপাতত ইতি, আসছে বৃষ্টি, থাকবে কুয়াশাও

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার ও বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার দাপটও থাকবে আগামী কয়েকদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এদিন অর্থাৎ মঙ্গলবার থেকেই কলকাতা সহ বাংলার(Bengal) আবহাওয়া(Weather) পরিমন্ডলে আসছে বদল। চড়তে চলেছে পারা। আকাশও থাকবে মেঘলা(Cloudy)। আগামী দুই থেকে তিন দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে এদিন থেকেই বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার ও বৃহস্পতিবারও হালকা বৃষ্টির(Rain) সম্ভাবনা থাকছে। চলতি বছর সেভাবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাত হয়নি সেভাবে। কিন্তু, মঙ্গলবার থেকে শীত মরশুমের বৃষ্টির দেখা মিলতে চলেছে। এদিন থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ হালকা মেঘলা থাকবে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার(Fog) দাপটও থাকবে আগামী কয়েকদিন। সেই কারণে কুয়াশার সতর্কতা জারি থাক্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান জেলায়। সতর্কতায় বলা হয়েছে, এই ৪টি জেলায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারেরও নীচে নেমে যেতে পারে। অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে খুব সকালে। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে সমস্ত জেলাগুলিতেই। কলকাতায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে। শীতের প্রভাব কমবে। বুধ আর বৃহস্পতিবার শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।  মালদা ও দুই দিনাজপুরে সবথেকে বেশি কুয়াশা থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। নেমে যেতে পারে দৃশ্যমানতা। এদিনই অবশ্য দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার