দুর্নীতির দায়ে ২ বছরের জন্য নির্বাসিত বাংলাদেশি অলরাউন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্নীতির দায়ে আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার নাসির হোসেনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি। মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। তবে দুই বছরের জন্য নির্বাসিত হলেও ৬ মাসের সাজা স্থগিত রাখা হয়েছে। ফলে আগামী দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধই থাকছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে খেলার সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান উপহার পেয়েছিলেন নাসির। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার দুর্নীতি দমন বিভাগের ধারা ২.৪.৩ অনুযায়ী, কোনও ক্রিকেটার ৭৫০ ডলার মূল্যের বেশি উপহারসামগ্রী নিলে তা আইসিসির দুর্নীতি দমন আধিকারিকদের গোচরে আনার কথা। কিন্তু সেই নিয়ম মানেননি নাসির। তাই নাসির-সহ তিন ক্রিকেটার ও পাঁচ অফিসিয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসি’র দুর্নীতি দমন শাখা। কে তাকে ওই বহুমূল্যের উপহার দিয়েছেন, কেন দিয়েছেন তা তদন্ত আধিকারিককে জানাতে রাজি হননি নাসির। ম্যাচ গড়াপেটার জন্য তিনি কোনও প্রস্তাব পেয়েছেন কিনা সে বিষয়টিও পরিস্কার করতে পারেননি।

দুর্নীতির অভিযোগ ওঠায় গত বছরই ৩২ বছর বয়সী নাসিরের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষেধাজ্ঞা থাকার কারণে দেশের পাশাপাশি ঘরোয়া লিগেও খেলতে পারেননি এক সময়ের প্রতিভাবান অলরাউন্ডার। এদিন নাসিরকে আদর্শ আচরণবিধির তিনটি ধারা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে আইসিসি। প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের কারণেই নাসিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন