পাপারাজ্জি দেখেই মুখ ঢাকলেন শাহরুখ, কাছে আসতে দিলেন না ভক্তদের

এদিনও সুপারস্টার পাপারাজ্জিদের দেখে হুডিতে মুখ ঢাকলেন। এবং প্যাপের ক্যামেরা এড়িয়ে গেলেন। তার দল একটি বড় কালো ছাতা দিয়ে অভিনেতাকে ক্যামেরা থেকে রক্ষা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের পাপারাজ্জিদের খপ্পরে পড়ে মাঝে মধ্যেই তালমাতাল হয়ে যান সেলিব্রিটিরা। তারকাদের দেখা মাত্রই তাঁদের পেছন পেছন ক্যামেরা নিয়ে ছুটতে থাকেন মুম্বই প্যাপরা। তাঁদের সর্বশেষ আপডেট আগেভাগেই শেয়ার করতে হবে, এটাই তখন তাঁদের লক্ষ্য থাকে। গতকাল রাতে একটি মুম্বই রেস্তোরাঁ থেকে ডিনার সেরে বেরোতে দেখা যায় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। মুম্বই পাপারাজ্জিদের ক্যামেরায় মোটামুটি তারকাদের সমস্ত আপডেটই ধরা পড়ে। কিন্তু শাহরুখ খান তাঁর ব্যক্তিগত জীবনের গণ্ডিতে খুব একটা ঢুকতে দেন না মুম্বই পাপারাজ্জিদের। তাঁদের সামনে এলেই যেভাবেই হোক মুখ লুকোন তিনি। এদিনও তাই করলেন।

১৬ জানুয়ারি রাতে অভিনেতাকে তাঁর ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায়। এদিনও সুপারস্টার পাপারাজ্জিদের দেখে হুডিতে মুখ ঢাকলেন। এবং প্যাপের ক্যামেরা এড়িয়ে গেলেন। তার দল একটি বড় কালো ছাতা দিয়ে অভিনেতাকে ক্যামেরা থেকে রক্ষা করেছিলেন। রীতিমতো পাপারাজ্জিদের উপর রেগে গিয়ে গাড়িতে উঠে বসলেন নায়ক। গতবছরে অভিনেতার পরপর তিনটি ছবি মুক্তি পেয়েছে, আর তিনটি ছবিই বক্সঅফিসে রীতিমতো রাজ করেছে। তাই অভিনেতা এখন সপ্তম সাগরে ভাসছেন। পাঠান, জওয়ানের পর ডানকি দিয়ে বছরের তৃতীয় হিট নিশ্চিত করেছেন।

একই বছরের মধ্যে এতগুলো ব্লকবাস্টার হিট দেওয়া, বোধহয় বাদশার পক্ষেই সম্ভব। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় এসকোবারে ডিনারে এসেছিলেন অভিনেতা। স্বাভাবিকভাবেই তাঁকে দেখেই পাপারাজ্জিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্জিত কালো এবং নীল রঙের মিশেলের সোয়েটশার্ট, ট্রাউজার্সের সঙ্গে দুর্দান্ত মেজাজে ধরা দিয়েছিলেন অভিনেতা। তাঁর সঙ্গে ম্যানেজার, পূজা দাদলানির দেখা মিলেছিল। কিন্তু মুম্বই পাপারাজ্জিদের দেখামাত্রই মুখ ঢেকে গাড়িতে উঠে বেরিয়ে যান অভিনেতা। যাই হোক, সুপারস্টারকে খোশমেজাজে দেখা গেলেও তিনি মুখ দেখালেন না। শাহরুখ খানকে পরবর্তীতে টাইগার ভার্সেস পাঠান, এবং মেয়ে সুহানার সঙ্গে একটি ছবিতে এবং বিশান ভরদ্বাজের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে।

শাহরুখ খান ‘পাঠান’ দিয়ে ২০২৩ শুরু করেছিলেন, যা ভারতের বক্স অফিসে ৫৪২.০৩ কোটি রুপি আয় করেছিল। তার বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’ও বেশ হিট হয়েছিল। ছবিটি ‘পাঠান’ কে পরাজিত করে এবং জাতীয় বক্স অফিসে ৬৪৭.৮৭ কোটি রুপি আয় করেছিল।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের