রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’র সময় বাজবে লতার কন্ঠের শেষ ‘রাম ভজন’

এখন গোটা জাতি ২২ শে জানুয়ারির জন্যে উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে, যাঁদের মধ্যে আমরা আমাদের প্রিয় লতা দিদিকে মিস করব। এখানে তিনি একটি শ্লোক গেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু দেশ নয়, গোটা বিশ্বের এখন নজর অযোধ্যার রামমন্দির উদ্বোধন। কয়েক যুগ ধরে অপেক্ষা রাম ভক্তদের সাধ পূরণ হতে চলেছে। তবে মন্দিরের কাজ এখনও বাকি, তবুও তড়িঘড়ি রামমন্দির উদ্বোধনে মজেছে কেন্দ্রীয় সরকার। তার পেছনে একটাই কারণ! লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর চোখে বিজেপির রাম নাম! যাই হোক, অযোধ্যার রামমন্দির উদ্বোধন ১৬ জানুয়ারি হয়ে গিয়েছে। কিন্তু ভগবান রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’ হবে আগামী ২২ জানুয়ারি। যেদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলিউড এবং দক্ষিণের একাধিক সেলিব্রিটি-সহ প্রায় ৭,০০০ অতিথি। থাকবেন দেশের প্রভাবশালী ব্যক্তিত্বরাও। ইতিমধ্যেই অনুষ্ঠানের সারমর্ম তৈরি হয়ে গিয়েছে। ২২ জানুয়ারি রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কিন্তু দেশের এত বড় একটা অনুষ্ঠানে থাকবে না দেশের মহান গায়িকা লতা মঙ্গেশকরের স্মৃতি, তা হতে পারে! তিনি মারা গিয়েছেন ঠিকই, কিন্তু রেখে গিয়েছেন তাঁর অমূল্য স্মৃতি। সেদিন কন্ঠের মাধ্যমে দেশবাসীর মধ্যে উপস্থিত থাকবেন লতা মঙ্গেশকর। বিষয়টি আজ নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লতা মঙ্গেশকরের রেকর্ড করা শেষ শ্লোক ‘রাম ভজন’ এদিন অনুষ্ঠানের সময় ধ্বনিত হবে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটে লতা মঙ্গেশকরের ‘রাম ভজন’ শেয়ার করে লিখলেন, এটি লতা মঙ্গেশকরের কন্ঠে রেকর্ড করা শেষ শ্লোক। তিনি X-এ লিখেছেন, “এখন গোটা জাতি ২২ শে জানুয়ারির জন্যে উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে, যাঁদের মধ্যে আমরা আমাদের প্রিয় লতা দিদিকে মিস করব। এখানে তিনি একটি শ্লোক গেয়েছেন। তার পরিবার আমাকে বলেছে এটি তার রেকর্ড করা শেষ শ্লোক। #শ্রীরামভজন।”

২২ শে জানুয়ারী রাম মন্দির ‘প্রাণ প্রতিষ্টা’ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন অভিনেতা, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে, অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি, রজনীকান্ত, অভিষেক বচ্চন, আলিয়া ভাট এবং রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ-সহ অন্যান্যরা। এদিকে ১৬ জানুয়ারী থেকে ২২ জানুয়ারি পর্যন্ত রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভগবান শ্রীরামের নামে কীর্তন, রামায়ণের নৃত্যনাট্য-সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ১৭ জানুয়ারি রামমন্দির প্রাঙ্গণে নৃত্যনাট্যের মাধ্যমে রামায়ণ তুলে ধরবেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। এছাড়াও অনুষ্ঠানে ‘রামলীলা’তে পারফর্ম করার কথা রাকেশ বেদী এবং বিন্দু সিংয়ের, যিনি ভগবান শিবের ভূমিকায় অভিনয় করবেন। এদিকে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত গায়িকা কে এস চিত্রার। সুতরাং এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১