Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলেজ ক্যাম্পাসে অধ্যাপককে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সহপাঠীকে সাসপেন্ড করা নিয়ে তর্কাতর্কির জেরে এক অ্যাসিস্ট্যান্ট অধ্যাপককে ক্যাম্পাসের ভিতরে ছুরিকাঘাত করল এক ছাত্র। এই ঘটনাটি ঘটেছে কেরালার মহারাজা কলেজে। জানা গিয়েছে, সহপাঠীকে সাসপেন্ড করায় এক ছাত্রের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কেরালার মহারাজা কলেজের এক অধ্যাপক। এই তর্কাতর্কির জেরেই ওই ছাত্র অধ্যাপককে ছুরিকাঘাত করে। জানা গিয়েছে, মহারাজা কলেজের আরবি গবেষণা বিভাগের সহকারী অধ্যাপক নিজামুদ্দিন কে এমকে ছুরিকাঘাত করেছে ওই ছাত্র।

এই ঘটনা নিয়ে সহকারী অধ্যাপক বুধবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে মহম্মদ রশিদ নামে একজন ছাত্র  তাঁকে ছুরি দিয়ে ছুরিকাঘাত করেছে। এই ঘটনার জেরে পুলিশ ওই ছাত্রের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। অভিযোগকারিণীর দাবি, অন্য এক ছাত্রকে সাসপেন্ড করা নিয়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী তাকে পেছন থেকে ধারাল  ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনার পর সহকারী অধ্যাপক বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন।

নিজামুদ্দিন কে এমকে পুলিশকে বলেছেন, ছাত্রটির মানসিক অবস্থা ঠিক নেই বুঝতে পেরে আমি যুক্তিতর্ক শেষ করে প্রিন্সিপালের চেম্বারে যাই। আমি সিঁড়ির কাছে পৌঁছানো মাত্রই রশিদ আমার পেছনে এসে ছুরি দিয়ে আঘাত করে। এরফলে আমার শরীর দিয়ে রক্ত পড়তে শুরু হয়।‘ ইতিমধ্যেই অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে ওয়েলফেয়ার পার্টির ছাত্র শাখা ফ্রেটারনিটি মুভমেন্টের সদস্য বলে মনে করা রশিদকে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে