গ্যাস জ্বালাতে গিয়ে জ্বলে ওঠে আগুন, স্বল্পের জন্যে প্রাণে বাঁচলেন পূজা

কিন্তু তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আসলে প্রাণে বেঁচে যান নায়িকা। এদিন অভিনেত্রী সেই বিষয়টির ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিজে লিখলেন, অল্পের জন্য আজ রক্ষা পেয়েছি। বাড়িতে আগুন লেগে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়, মুলত তাঁর ঘাঁটি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি হলেও তিনি মনে প্রাণে কিন্তু বাঙালি। বছরের বেশিরভাগ সময় তিনি মুম্বইতে কাটালেও কলকাতায় মাঝে মধ্যেই চলে আসেন। টলিউডে একাধিক ছবিতে তিনি অভিনয়ও করেছেন। মাস খানেক আগে শেষ হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’, যেখানে কিছুদিন তিনিও বিচারকের দায়িত্ব সামলেছেন।এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। কিন্তু সম্প্রতি এরকম প্রাণোচ্ছ্বল নায়িকার জীবনে ঘটে গেল ভয়াবহ ঘটনা।

একটুর জন্যে প্রাণে বাঁচালেন নায়িকা, কিন্তু কেন কী হয়েছিল? অন্যান্য দিনের মতোই রান্নাঘরে কাজ সারছিলেন তিনি। কিন্তু গ্যাস জ্বালাতে গিয়েই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী বিষয়টি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের জানিয়েছেন। বুধবার বিকেলে রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়ে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। ব্যস! তারপরেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কিন্তু তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আসলে প্রাণে বেঁচে যান নায়িকা। এদিন অভিনেত্রী সেই বিষয়টির ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিজে লিখলেন, অল্পের জন্য আজ রক্ষা পেয়েছি। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বর ধন্যবাদ। বর্তমানে তিনি কলকাতাতেই রয়েছেন।

এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, ‘গ্যাসের পাইপ ফেটে গ্যাস বেরোতে থাকে। তিনি বুঝতে পারেননি।এরপর গ্যাস জ্বালাতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভানো যায়। আসলে তাঁর রান্নাঘরের গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র থাকে। তাই আগুন নিয়ন্ত্রণে না আসলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু অল্পের জন্য সবাই রক্ষা পেয়ে গিয়েছেন। মুম্বইয়ের ছোট পর্দায় চর্চিত মুখ হলেন বাঙালি অভিনেত্রী।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর