একসঙ্গে অবসর চারজন টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি : একসঙ্গে অবসর নিলেন চারজন টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য। অবসর নেওয়া চার ক্রিকেটার হলেন, আনিসা মোহম্মদ, শাকেরা সেলমান, কিসিয়া নাইট ও কিশোনা নাইট। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফের এই কথা জানানো হয়েছে।

অবসর নেওয়া এই চারজনের মধ্যে আনিসার ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে ১৫বছর বয়সে। ১৫ বছর বয়সে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল আনিসার। ১৪১টি ওয়ানডে ম্যাচ ছাড়াও ১১৭টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০৫টি উইকেট পেয়েছেন আনিসা। টি ২০ ক্রিকেটে প্রথম একশ উইকেট নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন আনিসা। পাশাপাশি মেয়েদের টি ২০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ২০২২ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেন আনিসা।

পাশাপাশি প্রাক্তন সহ অধিনায়ক সেলমানের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৮ সালে। একশটি ওয়ানডে খেলে ৮২টি উইকেট নেন সেলমান। ৯৬টি টি ২০-তে ৫১টি উইকেট নেন তিনি। গত ডিসেম্বরে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। কিসিয়া অভিষেক হয়েছিল ২০১১ সাল থেকে। অন্যদিকে কিশোনার অভিষেক হয়েছিল ২০১৩ সালে। টি ২০-তে কিসিয়ার সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড রয়েছে। মোট ৫টি ডিসমিসাল করেছিলেন তিনি। পাশাপাশি ৭০টি টি ২০-তে করেছে ৮০১ রান। অন্যদিকে কিশোনা থেলেছেন ৫১টি ওয়ানডে ও ৫৫টি টি ২০। ওয়ানডে-তে কিশোনা করেছে ৮৫১ রান ও টি ২০-তে কিশোনার সংগ্রহ ৫৪৬ রান।

বিধানসভা সই কাণ্ড: সিআইডিকে সময় চেয়ে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী