চোখের চিকি‍ৎসা করাতে রবি দুপুরেই সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চোখের সমস্যায় জর্জরিত টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। গত কয়েক মাস ধরেই চোখে ঝাপসা দেখছেন। দেশের সেরা চক্ষু বিশেষজ্ঞদের দেখিয়ে খুব একটা লাভ হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে তড়িঘড়ি উড়ে গিয়েছিলেন লন্ডনে। শনিবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে চশমা পরে ব্যাটও করেছিলেন। কিন্তু চূড়ান্ত ফ্লপ হয়েছেন। মাত্র ২ রান করে ফিরেছেন সাজঘরে। চোখে ঠিকমতো দেখতে না পাওয়ায় বার বার ব্যাট করতে সমস্যা হচ্ছিল। তাই আর দেরি না করে ফের চোখের চিকি‍ৎসায় সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক।

সূত্রের খবর, বিশ্বকাপের সময় থেকেই দৃষ্টিশক্তি কমে আসতে শুরু করে সাকিবের। প্রথমে পাত্তা না দিলেও পরে পরিচিতদের পরামর্শে চোখের চিকি‍ৎসা শুরু করেন। দেশের নামী চক্ষু বিশেষজ্ঞদের চোখ দেখান। কিন্তু অবস্থার কোনও উন্নতি ঘটেনি। শেষ পর্যন্ত লন্ডনে উড়ে গিয়েছিলেন। সেখানকার চিকি‍ৎসকরা চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সফল ক্রিকেটারকে। সেই পরামর্শ মেনে শনিবার বরিশাল ফরচুনের বিরুদ্ধে বিপিএলে চশমা পরে খেলতেই নেমেছিলেন। কিন্তু মাঠে নেমেই চোখ নিয়ে সমস্যায় পড়েন সাকিব।

তাই দেরি না করে আজ রবিবার দুপুরেই সিঙ্গাপুরে উড়ে যাচ্ছেন তিনি। সেখানকার একটি অভিজাত হাসপাতালে চোখের চিকি‍ৎসা করাবেন।  সিঙ্গাপুরে চোখের অস্ত্রোপচার হতে পারে সাকিবের। ইতিমধ্যেই বিপিএলে যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন সেই রংপুর রাইডার্সের শীর্ষ কর্তাদের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছেন। অন্তত আগামী তিনটি ম্যাচ তিনি খেলবেন না। টাইগার অধিনায়কের চোখের চিকি‍ৎসায় তড়িঘড়ি সিঙ্গাপুরে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক। যদিও সাকিবের চোখের চিকি‍ৎসা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ