সানা জাভেদকে বিয়ে, আদৌ সানিয়ার সঙ্গে ডিভোর্স হয়েছে শোয়েবের?

কিন্তু 'খুলা' অর্থ কী? যার অর্থ একজন মুসলিম মহিলা তার স্বামীকে একতরফাভাবে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি ইসলামে মহিলাদের জন্য প্রদত্ত একটি অধিকার, যা তাদের বিবাহ বিচ্ছেদের বিকল্পের অনুমতি দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল সকাল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে চারিদিকে। যিনি কিনা টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী ছিলেন। ২০১০ সালে ভারতীয় কন্যাকে ভালবেসেই বিয়ে করেছিলেন শোয়েব, যার যা নিয়ে সেই সময় কম কটাক্ষ হয়নি। কিন্তু ১৩ বছর সংসার করার পর কেন আলাদা হয়ে গেলেন সানিয়া-শোয়েব? আদেউ কী সানিয়ার সঙ্গে ডিভোর্স হয়েছে শোয়েবের? এই নিয়ে প্রশ্নে প্রশ্নে জেরবার সোশ্যাল মিডিয়া। গতবছর জুড়েই সংবাদের শিরোনামে ছিল সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের জল্পনা। সোশ্যাল মিডিয়ায় বায়ো বদল, স্বামীর সমস্ত স্মৃতি মুছে ফেলা, আলাদা থাকা, সবটাই তাঁদের বিবাহ বিচ্ছেদের জল্পনা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তাও নিজেরা কিছুই বলেননি।

অবশেষে শোয়েব নিজেই জানিয়ে দিলেন তাঁর দ্বিতীয় বিয়ের কথা। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক। কিন্তু সানিয়ার সঙ্গে তাঁর আদেউ বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে কৌতুহল সকলের। একটি পাকিস্তানি মিডিয়া আউটলেট অনুযায়ী, ক্রিকেটারের বিবাহ বহির্ভূত সম্পর্কই সানিয়াকে তাড়িয়ে দিয়েছে। এদিকে সানা জাভেদকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে সানিয়া মির্জা শোয়েব মালিকের থেকে নিজেকে আলাদা করার জন্য ‘খুলা’ বেছে নিয়েছিলেন। শনিবার সানিয়ার বাবা নিশ্চিত করেছেন যে, তার মেয়ে অনেক আগেই ক্রিকেটার থেকে ‘খুলা’ বেছে নিয়েছিল। কিন্তু ‘খুলা’ অর্থ কী? যার অর্থ একজন মুসলিম মহিলা তার স্বামীকে একতরফাভাবে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি ইসলামে মহিলাদের জন্য প্রদত্ত একটি অধিকার, যা তাদের বিবাহ বিচ্ছেদের বিকল্পের অনুমতি দেয় এবং বিবাহের অবসান ঘটায়। এটাও উল্লেখ্য যে, বিচ্ছেদের পর তাঁদের সন্তানদের লেখাপড়া ও আর্থিক সহায়তার দায়িত্ব স্বামীর ওপরই বর্তায়। আর তাঁদের শিশুরা সাধারণত “হিজানাত” বয়স না হওয়া পর্যন্ত মায়ের সঙ্গে থাকতে পারে।

এক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সাত বছর এবং মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পর্যন্ত। এদিকে শোয়েবের বিয়েতে উপস্থিত ছিলেন না তাঁর পরিবারের কেউই। একটি প্রতিবেদনে অনুযায়ী, এদিন তাঁদের বিয়েতে ক্রিকেটারের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। প্রকৃতপক্ষে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তৃতীয়বারের মতো বিয়ে করছেন জেনে বিরক্ত হয়েছিলেন মালিকের বোনেরা। উপরন্তু মালিকের বোনেরা টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে দাদার বিবাহ বিচ্ছেদের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে ছিলেন। সানিয়া বা শোয়েব কেউই তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি তবে দীর্ঘদিন ধরে গুজব চলছিল। শোয়েব এবং সানিয়ার ছেলে ইজান গত বছরের অক্টোবরে ৫ বছর বয়সে পরিণত হয়েছে। শোয়েব এবং সানিয়া বিয়ের পর দুবাইতে থাকতেন।

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন