Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত সুবল মান্না

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: ‘ঘর শত্রু’ শিশির অধিকারীকে প্রণাম করে ও গুরু বলে বিতর্কে জড়ানো সুবল মান্না অবশেষে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ খোয়ালেন।  সোমবার তৃণমূলের প্রতীকে জেতা ১৬ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সম্মতি জানান। কাঁথি পুরসভার নয়া চেয়ারম্যান হচ্ছেন ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। 

গত ২ জানুয়ারি কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূল কাউন্সিলররা। পুর আইন অনুযায়ী, প্রস্তাব জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে বৈঠক ডাকতে হয়।  কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়া সত্বেও বৈঠক ডাকেননি কাঁথি পুরসভার চেয়ারম্যান। এর পরেই সোমবার বৈঠক ডাকেন ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। চেয়ারম্যান পদ রাখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপিমুখী সুবল মান্না।  আদালতে তিনি অভিযোগ করেন, বেআইনিভাবে তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান(Chairman) পদ থেকে অপসারণ করা হচ্ছে। তাই সোমবার ভাইস চেয়ারম্যানের ডাকা অনাস্থা মিটিং এর স্থগিতাদেশ দেওয়া হোক। যদিও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। । 

অনাস্থা মিটিংয়ে স্থগিতাদেশ না দেওয়ায়, কাঁথি পুরসভার(Kathi Municipality) ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির পৌরাহিত্যে সোমবার নির্দিষ্ট সূচি মেনে তৃণমূলের প্রতীকে জেতা কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর অনাস্থা বৈঠকে অংশ নেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্নাকে অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠখ শেষে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি(Supraksh Giri) সাংবাদিকদের বলেন, ‘পুর কাউন্সিলরদের বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে উপস্থিত ১৬ কাউন্সিলর চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্নাকে অপসারণে সর্বসম্মত হয়েছেন।’ 

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর