প্রাক্তন ক্যাটরিনার সামনেই ভিড় ঠেলে আলিয়াকে রক্ষা রণবীরের

এদিন প্রাক্তনের সামনেই আলিয়ার প্রতি রণবীরের একাধিক দৃষ্টিভঙ্গি মন জয় করল ভক্তদের। স্বামীর সমস্ত দায়িত্ব পালন করলেন অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অযোধ্যায় হয়ে গেল রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্টা’। যুগ যুগ ধরে অপেক্ষাকৃত হিন্দু ধর্মাবলম্বীদের অবশেষে জয় হল। ১৯৯২ সালে বাবরি মসজিদেয ধ্বংসের তিন দশক পরে অবশেষে গড়ে উঠল রামমন্দির। রামমন্দিরের শুভ উদ্বোধনের পাশাপাশি গোটা দেশজুড়ে গতকাল অকাল দীপাবলি অনুষ্ঠিত হয়েছে।

যাই হোক, গতকাল রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল হয়েছিলেন বলিউডের একাধিক তারকারা। যাদের মধ্যে থেকে রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনার টুকরো টুকরো ভিডিও ভাইরাল হচ্ছে। তবে ভক্তি ভুলে তারকাদের দেদার সেলফি তোলা, এদিন দৃষ্টিকটু লেগেছে অনেকের। যাই হোক, একই মঞ্চে প্রাক্তন-বর্তমানের সঙ্গে ছিলেন রণবীর, তা নিয়েও কম চর্চা চলেনি। অযোধ্যায় নেমে তাঁদের না হেঁটে ইলেকট্রিক টোটোতে তাঁদের মন্দিরে পৌঁছন সব নিয়েও কম কথা হয়নি। আলিয়ার সঙ্গে বিয়ের আগে ক্যাটরিনার সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করেছেন রণবীর। যদিও এখন সবটাই আলাদা। ভিকি কৌশলকে বিয়ে করে এখন পাঞ্জাবি ঘরের বহু রানী ক্যাটরিনা। এদিন প্রাক্তনের সামনেই আলিয়ার প্রতি রণবীরের একাধিক দৃষ্টিভঙ্গি মন জয় করল ভক্তদের। স্বামীর সমস্ত দায়িত্ব পালন করলেন অভিনেতা, অযোধ্যায় তাঁদের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই ভক্তদের ভিড় জমেছিল। সেখানেই ভিড় থেকে আলিয়াকে রক্ষা করতে দেখা গেল রণবীরকে।

এদিন আলিয়া যে শাড়িটি পরেছিলেন তাতে রামায়ণের গল্পের মোটিফ ছিল। যেটি এখন টক অফ দ্য টাউন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রণবীরকে আলিয়াকে মন্দির চত্বরে সুরক্ষিতভাবে রক্ষা করছেন। এদিন আলিয়া ভাট মাধুরিয়া ক্রিয়েশন্স নামে একটি বুটিকের সাধারণ টিলের শাড়ি পরেছিলেন। যেটিতে রামায়ণের গল্পকে চিত্রিত করা হয়েছিল। অন্যদিকে রণবীর অনুষ্ঠানে ধুতি কুর্তা পরেছিলেন। আলিয়া ভাটকে শেষ দেখা গিয়েছিল ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-তে রণবীর সিংয়ের সঙ্গে। এখন তিনি পরিচালক ভাসান বালার সঙ্গে তার পরবর্তী প্রজেক্ট ‘জিগরা’-এর জন্য জন্য প্রস্তুতি নিচ্ছেন। রণবীরকে শেষ দেখা গিয়েছিল অ্যানিমালে, যেটি বক্স অফিসে দুর্দান্ত হিট করেছে। 

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক