আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথমবার নাইট্রোজেন প্রয়োগ করে মৃত্যুদন্ড কার্যকর মার্কিন আদালতের

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ  এই প্রথমবার নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে আসামিকে। এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র।  নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে আসামি কেনেথ স্মিথকে মৃত্যুদন্ডের নির্দেশ দিয়েছে মার্কিন সুপ্রিমকোর্ট। বুধবার রাত ১২ টা থেকে শুক্রবার সকাল মধ্যে এই মৃত্যুদণ্ডের সময়ের নির্দেশ দিয়েছে আলাবামার গভর্নর কে আইভি।

১৯৮৮ সালে এলিজাবেথ সেনেট নামের এক নারীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্থ হয়েছিলেন কেনেথ স্মিথ।  এই খুন করার জন্য স্মিথ একজন সহকারীকে ভাড়া করেছিলেন। তিনি ছিলেন এলিজাবেথ সেনেটের স্বামী। তিনি তার স্ত্রীর বিমার টাকা পেতে এই ষড়যন্ত্র করেছিলেন। তবে পরে এলিজাবেথের স্বামী আত্মহত্যা করেন।

অন্যদিকে এলিজাবেথ সেনেটকে হত্যা করার জন্য কারাদণ্ড দেওয়া হয় স্মিথকে। ২০১০ সাল থেকে এই কারাদণ্ড কার্যকর হয়। এই ঘটনার পরেই ২০২২ সালে স্মিথকে ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট। মোট ৯ জন বিচারপতিবিশিষ্ট আদালতের ৩ জন বিচারপতি এই মৃত্যুদণ্ডের নির্দেশে ভিন্ন মত দেন। এরপরে স্মিথ এই মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে ২০২৩ সালে দ্বিতীয়বার মামলা দায়ের করে।

এই ঘটনার পর আদালতে দাঁড়িয়ে স্মিথ বলেন, প্রথমবার মৃত্যুদণ্ডের প্রথম প্রচেষ্টা ব্যথ হওয়ার পরে দ্বিতীয়বার এই প্রচেষ্টা সংবিধানকে লঙ্ঘন করবে। এরপরেই আলাবামার রিপাবলিকান গভর্নর কে আইভি আলাবামা মৃত্যুদণ্ডের এই প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা শুরু করার কথা ঘোষণা করেন। আর সেই নির্দেশের কয়েকমাস পরেই মার্কিন সুপ্রিমকোর্ট স্মিথকে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ  দেয়।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ