১৯ মাস পর রনজিতে শতরান মনোজ তিওয়ারির

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৯ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করলেন মনোজ তিওয়ারি। রনজি ট্রফিতে অসমের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। এর আগে শুক্রবার শতরান করেছিলেন অনুষ্টুপ মজুমদার। অসমের বিরুদ্ধে বড় রান করার পথেই এগোচ্ছে বাংলা।

অসমের বিরুদ্ধে বাংলার ইনিংস শুরুর বিষয়টি ভালো হয়নি। প্রথম চার জন ব্যাটসম্যান অল্প রান করে আউট হয়ে যান। এরপর বাংলার ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাল ধরেন মনোজ ও অনুষ্টুপ। দুজনেই বড় রান করে চালকের আসনে বসিয়ে দিল বাংলাকে। শনিবার খেলার শুরুতেই আউট হয়ে যান অনুষ্টুপ। ব্যক্তিগত ১২৫ রান করেন তিনি। অন্যদিকে শতরান করেন মনোজ তিওয়ারিও। শেষ পর্যন্ত শতরানের মাথায় আকাশ সেনগুপ্তের বলে আউট হয়ে যান বাংলার এই ক্রিকেটার। মনোজ আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন অভিষেক পোরেল। কিন্তু কোনও রান করতে পারেননি। প্রথম সেশনের শেষে বাংলার ক্রিকেটাররা সাত উইকেটে ৩২৭ জন। এখন দেখার বাংলার ইনিংস কত রানে শেষ হয়।

এর আগে গত মরশুমে মনোজের ব্যাট থেকে কোনও শতরান আসেনি। প্রথম শ্রেণির ক্রিকেটে মনোজের শেষ শতরান এসেছিল ২০২২ সালের জুন মাসে। দীর্ঘ ১৯ মাস পর ফের রনজি ট্রফিতে শতরান করলেন বাংলার অধিনায়ক।

 

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন