Loading live market data...
Loading active stocks...
Connecting...

আজ থেকে টানা ৫ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে মোট ৮টি জেলার মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন। সফরে থাকাকালীন মমতা কী বার্তা দেন, সে দিকেও তাকিয়ে থাকবে সকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই লোকসভা নির্বাচন(General Election 2024)। তার আগে রাজ্যের নানা জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ রবিবার তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে(North Bengal)। আজ দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে তিনি পৌঁছাবেন বাগডোগরাতে। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন হাসিমারা। তারপর সড়কপথে পৌঁছাবেন কোচবিহারে। আগামিকাল অর্থাৎ ২৯ জানুয়ারি তাঁর সভা রয়েছে কোচবিহার শহরে। আবার আগামিকাল তাঁর সভা থাকছে শিলিগুড়িতেও। ৩০ তারিখ তাঁর সভা থাকছে রায়গঞ্জ ও বালুরঘাটে। ৩১ জানুয়ারি তাঁর সভা থাকছে ইংরেজবাজার ও বহরমপুরে। ১ তারিখ তিনি নদিয়া জেলার শান্তিপুরে সভা করে কলকাতায় ফিরবেন।

মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে মোট ৮টি জেলার মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন। লোকসভা নির্বাচন সামনে থাকায় সফরে থাকাকালীন মমতা কী বার্তা দেন, সে দিকেও তাকিয়ে থাকবে সকলে। মুখ্যমন্ত্রীর এই সফরে আমজনতার হাতে সরকারি পরিষেবা প্রদান করা ছাড়াও চা বাগানের শ্রমিকদের মধ্যে ১০ হাজারের বেশি পাট্টা বিলি করার কথা রয়েছে তাঁর। এই সফর থেকেই ‘চা-সুন্দরী’ প্রকল্পের সুবিধাও মেলার কথা বাগান শ্রমিকদের। একই সঙ্গে জানা গিয়েছে, ১ তারিখ নদিয়া থেকে সোজা নবান্নে ফিরেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। তবে এবারের সফরে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার(Security) দিকটিতে। কয়েকদিন আগে বর্ধমান জেলায় একটি সরকারি অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁর গাড়ির সামনে অন্য একটি গাড়ি বেশ দ্রুত গতিতে চলে আসে। চালক কোনওরকমে ব্রেক কষায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও মমতার মাথায় চোট লাগে। তাই এবারে তাঁর সফরে বেশ কড়া নিরাপত্তার বেষ্টনি রাখা হচ্ছে।   

বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে গাড়ি ঢুকে পড়ার ঘটনার পরই তাঁর নিরাপত্তা আরও জোরদার করছে রাজ্য পুলিশ। বর্তমান এসওপিতে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্তও করা হচ্ছে। তৈরি করা হয়েছে নতুন গাইডলাইনও(Guideline)। তাতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যে-সমস্ত সভায় যাবেন সেখানে রাস্তার ধারে পুলিশের গাড়ি বা অন্য কোনও গাড়ি রাখা যাবে না। দুই রাস্তার সংযোগস্থলে হঠাৎ করে যাতে কোনও গাড়ি না ঢুকে পড়ে সেজন্য এলাকায় ভালো করে ব্যারিকেড করতে হবে। ওই জায়গায় বেশি সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করবে সংশ্লিষ্ট জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই জেলার পুলিশ কর্তাদের সমস্ত রাস্তা ভালো করে ভিজিট করে দেখার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর চলতি সফরে এই গাইডলাইন ঠিক ভাবে মেনে চলতে বলা হয়েছে সমস্ত জেলার পুলিশ প্রশাসনকে।   

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত