কাঁচড়াপাড়াতে লোহা- লক্কর ব্যবসায়ীর গোডাউনে বিস্ফোরণ ,আহত দুই

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁচড়াপাড়া: এক লোহা লক্কর ব্যবসায়ীর গোডাউন লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজি। ঘটনায় ব্যবসায়ীর গোডাউনের আহত দুই কর্মী সংকটজনক অবস্থায় কল্যাণীর জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুপুরবেলায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচড়াপাড়া পুরসভার (Kachrapara Municipality)৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণি এলাকায়। অভিযোগ, টোটোতে চেপে দুষ্কৃতীরা এসে ব্যবসায়ী মধু রায়ের গোডাউন লক্ষ্য করে বোমাবাজি করে চম্পট দেয়। প্রকাশ্য দিবালোকে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত সুবোধ রায় সরণির বাসিন্দারা। পরপর তিনটি বোমা ফাটার আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। গোডাউনে কাজ করা দুই কর্মী বোমার ঘায়ে আহত হয়েছে। ঘটনার পর বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটা তাজা বোমা উদ্ধার করেছে। তবে কি কারনে, বোমাবাজি করলো দুষ্কৃতীরা, তা খতিয়ে দেখছে বীজপুর থানার(Bijpur P.S.) পুলিশ।গোটা বিষয় নিয়ে ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং বলেন, আমিও গোটা বিষয়টি শুনেছি। আমাদের পুলিশ কমিশনার খুব সক্ষম। দ্রুত দোষীরা ধরা পড়বে বলে তিনি আশাবাদী। এই ঘটনার পেছনে কোন পুরনো শত্রুতা আছে কিনা তা যাচাই করে দেখছে পুলিশ। ওই ঘটনাস্থলে আশেপাশের রাস্তায় বিভিন্ন দিকে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ গুলো খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার(CP) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ওই লোহা লক্করের দোকানে চাকদা থেকে দুজন ব্যক্তি বেশ কিছু লোহা লক্কর নিয়ে এসেছিল বিক্রি করার জন্য তার মধ্যে একটি কৌটো জাতীয় বস্তু থেকে তারা যখন সেটি বোমা হতে পারে ভেবে দেখভাল করছিল সেই সময়টা ফেটে যায় এবং এতেই দুজন আহত হয় একজনের ডান হাতে আঘাত লাগে। দুজনের আঘাত গুরুতর এবং তাদের কল্যাণীর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।দুজনের বয়ান যাচাই করে দেখছে পুলিশ।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক