বদল হতে চলেছে KMC’র Building Act, বিল আসছে বিধানসভায়

১৫ বছর পর কলকাতা পুরনিগমের Building Safety Act বদল হচ্ছে। নতুন বিল হিসেবে রাজ্য বিধানসভায় পাশ হলে তা আইনে পরিণত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১৫ বছর পর কলকাতা পুরনিগম বা Kolkata Municipal Corporation যাকে অনেকেই KMC নামে চেনেন সেখানে বদল হতে চলেছে বিল্ডিং আইন বা Building Safety Act’র। নয়া আইন কী হবে, কোন কোন নিয়ম সংযোজন বা বিয়োজন হবে, তা ঠিক করতে তৈরি হয়েছিল একটি বিশেষ কমিটিও। সেই কমিটি ইতিমধ্যেই প্রস্তাবিত বিল্ডিং আইনের খসড়া তৈরি করেছে। কলকাতা পুরনিগমের মেয়র পরিষদের(Mayor in Council) পরবর্তী বৈঠকে তা পাশ হওয়ার কথা। তারপরে রাজ্য সরকারের অনুমোদনক্রমে সেটি নতুন বিল হিসেবে রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) পাশ হলে তা আইনে পরিণত হবে। গোটা প্রক্রিয়া শেষ হলে প্রায় ১৫ বছর পর কলকাতা পুরনিগমে বিল্ডিং আইনে পরিবর্তন আসবে। পাশাপাশি, যে সব বেআইনি নির্মাণের ক্ষেত্রে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে, সেগুলির ওপরেও নিত্যদিন নজরদারির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর জন্য তৈরি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ।

পুরনিগমের আধিকারিকদের দাবি, শহরের নাগরিকদের মানসিকতায় বিপুল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন এবং চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে শহরের নির্মাণ শিল্পেও এসেছে নানা বদল। মাথা তুলছে গগনচুম্বী ইমারত। এই পরিস্থিতিতে নাগরিক সুযোগ-সুবিধার কথা মাথায় রেখেই পুরনিগমের নিজস্ব বিল্ডিং আইনেও বদল আনতে হচ্ছে। ২০০৯ সালে শেষবার এই আইনে বদল আনা হয়েছিল। কিন্তু, বর্তমানে নিত্যনতুন সমস্যা, জটিলতা সামনে আসছে। বিভিন্ন ক্ষেত্রে পর্যাপ্ত জায়গার অভাবে আইন মেনে বাড়ি বানাতে পারছেন না নাগরিকরা। সেই সুযোগে বাড়ছে অবৈধ নির্মাণের প্রবণতা। আবার পুরনো আইনের ফাঁক গলেও বেআইনি কাজ হচ্ছে। তাই, পরবর্তীকালে নতুন নতুন নিয়ম তৈরি হয়েছে। সেগুলিকেও প্রস্তাবিত আইনে বাঁধতে চলেছে পুর কর্তৃপক্ষ। গত দু’বছরে শহরে বেআইনি নির্মাণের ওপর কড়া পদক্ষেপ নিয়েছে পুর প্রশাসন। লাগাতার ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ। তবুও নিত্যনতুন অভিযোগ আসছে।

দেখা যাচ্ছে বেআইনি নির্মাণের খবর পেয়ে পুরনিগমের অফিসাররা সেই জায়গা সরজমিনে তদন্তে যাচ্ছেন। দেখা যাচ্ছে সেই সব অভিযোগের অধিকাংশই সত্যি। সেই সব ক্ষেত্রে তাঁরা সেখানে কাজ বন্ধের নোটিসও দিচ্ছেন। কিন্তু তারপর স্থানীয় থানার সঙ্গে ‘বোঝাপড়া’য় সেই নির্মাণ হয়েই চলেছে। তার জেরেই রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) নির্দেশ দেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে। সেই নির্দেশ মেনে নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে। তারপর যেখানে যেখানে নোটিস ইস্যু করা হয়েছে, প্রতিদিন সেই সব জায়গা ঘুরে দেখবেন পুরনিগমের আধিকারিকরা। সেই সঙ্গে ছবি এবং ভিডিও আপলোড করতে হবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। বিল্ডিং বিভাগকে এমনই নির্দেশ দিয়েছেন মেয়র। সেখানে কাজ হচ্ছে কি না, তা পুরআধিকারিকেরা দেখবেন ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করবেন।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের