চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিজের বাড়ি পরিষ্কার করে স্ত্রীকে বিল ধরালেন স্বামী

নিজস্ব প্রতিনিধি : নিজের বাড়ি ছয় ঘণ্টা ধরে পরিষ্কার করে স্ত্রীকে বড় অঙ্কের টাকা বিল ধরালেন স্বামী। কত অঙ্কের টাকা জানেন? প্রায় ৭০০ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৭৩ হাজার ৯৫৫ টাকা। মজার ছলেই হোয়াটসঅ্যাপে সেই বিলটি পাঠিয়েছিলেন ওই ব্রিটিশ নাগরিক। পরে দুজনের মধ্যে কথোপকথনের সেই স্কিনশট ফেসবুকে শেয়ার করেন তিনি।

কিন্তু ঠিক কী কারণে সেই স্কিনশটটি ফেসবুকে শেয়ার করেছিলেন ব্রিটিশ নাগরিক মার্ক হাচ। জানা গিয়েছে, মার্কের নিজস্ব ব্যবসা রয়েছে যেখানে তাঁর কোম্পানি বিভিন্ন জায়গা পরিষ্কারের কাজে যুক্ত। সম্প্রতি কাজ শেষ করার পর তিনি কাস্টমারের কাছে বিল পাঠিয়েছিলেন। কিন্তু কাস্টমার বিল দিতে অস্বীকার করে। এরপরই নিজের স্ত্রীর সঙ্গে হোয়াটস্ অ্যাপে কথোপকথনের ছবি ফেসবুকে শেয়ার করেন মার্ক। সেখানে লেখা ছিল, একটি কর্নার সোফা, তিনটি বেডরুমের কার্পেট ও মেঝে পরিষ্কারের পর সেই কাস্টমার খুশির কথা জানালেও বিল মেটানো নিয়ে কিছুই বলেননি। তবে ফেসবুকে শেয়ার করা মার্কের স্কিনশটটি যে সেই কাস্টমারকে উদ্দেশ্য করেই তা বলার অপেক্ষা রাখে না, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন, তাঁর পরিশ্রমের দাম রয়েছে।

তবে গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মার্কের পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকেই সেই পোস্টটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। পরে সংবাদমাধ্যমকে মার্ক জানিয়েছেন, নিজের স্ত্রীর সঙ্গে মজা করার জন্যই হোয়াটস অ্যাপে সেই চ্যাট করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ