বিশাখাপত্তনম টেস্টে ভারতীয় দলে নেই সিরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি :  বিশাখাপত্তনম টেস্টে ভারতীয় দলে জায়গা হল না মহম্মদ সিরাজকে। সেইসঙ্গে প্রথম একাদশে জায়গা হল না তরুণ খেলোয়াড় সরফরাজ খানের।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, মহম্মদ সিরাজের পরিবর্তে ভারতীয় দলে রাখা হয়েছে আবেশ খানকে। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, সম্প্রতি একাধিক ম্যাচ খেলাতে ব্যস্ত থাকায় সিরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেওয়া হল না। সিরাজকে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নেওয়া হবে। সিরাজের পরিবর্তে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে রাখা হয়েছে আবেশ খানকে। তবে আবেশকে এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে রাখা হয়নি। উল্লেখ্য, জসপ্রীত বুমরার সঙ্গে দ্বিতীয় টেস্টে জায়গা দেওয়া হয়েছে মুকেশ কুমার, কুলদীপ যাদবকে।

অন্যদিকে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে জায়গা দেওয়া হলেও প্রথম একাদশে ঠাঁই হল না সরফরাজ খানের। ইন্ডিয়া এ দলের হয়ে ইংল্যান্ড লায়নের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স করে সকলের নজরে এসেছিলেন সরফরাজ খান। কিন্তু প্রথম একাদশে সরফরাজকে জায়গা দেওয়া হয়নি। তার বদলে বিরাট কোহলির পরিবর্তে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়েছে রজত পাতিদারকে। রজত পাতিদারের টেস্ট অভিষেক হল। প্রথম ম্যাচে ৭২ বলে ৩২ রান করে রেহান আহমেদের বলে আউট হন পাতিদার।

 

 

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ