প্রতিশোধ নিতেই ইরাক-সিরিয়ার ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা মার্কিন বাহিনীর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ হামাস-ইজরায়েল যুদ্ধের মাঝেই ইরান এবং ইরাকে হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র।  শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরানি বাহিনী এবং তেহরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র । প্রায় ৮০ টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালায় মার্কিন বাহিনী।

এই হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের পাশাপাশি ‘তাদের সহযোগী মিলিশিয়া গ্রুপগুলোকে’ লক্ষ্য করে মার্কিন বাহিনী ‘৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এই হামলার পর এখনও পর্যন্ত কোন প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে।

অন্যদিকে এই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,’ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও সংঘাত চায় না। কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের এটা জেনে রাখা উচিত:,  আপনি যদি আমেরিকানকে ক্ষতি করেন তবে আমরা তার জবাব দেব।‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, হামলাগুলো প্রায় ৩০ মিনিট স্থায়ী হলেও যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়নের পর বি-১ বোমারু বিমানের দীর্ঘ যাত্রা ছিল।

উল্লেখ্য , ইসরায়েল এবং হামাসের মধ্যে  যুদ্ধ শুরুর পর থেকে  ইরান সমর্থিত গোষ্ঠী আমেরিকার ওপর হামলা চালান শুরু করে । আর এই হামলায় প্রাণ হারান এক মার্কিন সেনা। আর আহত হয়েছিলেন বেশ কয়েকজন। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রতিশোধ নিতেই ইরান এবং ইরাকে হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা