ফের ধস শেয়ারবাজারে, ৩৫৪ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারে অস্থিরতা চলছেই। একদিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হচ্ছে তো পরের দিনই মুখ থুবড়ে পড়ছে। সোমবার ফের একবার পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। একদিনেই ৩৫৪ সূচক হারাল সেনসেক্স। যার ফলে ফের ৭২ হাজারের গণ্ডি ছেড়ে ৭১ হাজারের গণ্ডিতে এসে ঠেকেছে। সেনসেক্সের পাশাপাশি ধাক্কা খেয়েছে নিফটিও। ৮২.১০ সূচক খুঁইয়ে ২১,৭৭১ দশমিক ৭০ পয়েন্টে এসে ঠেকেছে। ব্যাঙ্ক, এফএমসিজি ক্ষেত্র পতনের মুখ দেখেছে। তবে লাভের মুখ দেখেছে অটো ও মেটাল ক্ষেত্র।

গত শুক্রবার সপ্তাহের শেষে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছিল ৭২,০৮৫.৬৩ সূচকে। এদিন আগের দিনের চেয়ে খানিকটা বাড়তি পয়েন্ট নিয়ে শুরু করেছিল লেনদেন। সবুজ জোনে থেকে লেনদেন শুরু করার পরে আচমকাই নিচের দিকে নামতে শুরু করে। সেই ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ায়। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের নিচের দিকে নামতে শুরু করে। তার পর দিন ভর চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই এগোতে থাকে। দিনের শেষে ৩৫৪.২১ সূচক কমে ৭১,৭৩১.৪২ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৩৮৫ দশমিক ৯৩ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৬০২.১৪ পয়েন্ট।

শেয়ারবাজারে এদিন ব্যাঙ্ক, এফএমসিজি ও আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সংস্থাগুলির শেয়ার দরে পতন ঘটেছে। এফএমসিজির শেয়ারদর গড়ে ০.৭৬ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি লাভের মুখ দেখেছে। নিফটিতে ফার্মা সেক্টরের শেয়ারদর ১.৭৯ শতাংশ বেড়েছে। লাভের মুখ দেখেছে টাটা মোটরস-ও। সংস্থার শেয়ারের মূল্য বেড়েছে ৫.৪৭ শতাংশ।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪