Loading live market data...
Loading active stocks...
Connecting...

মধ্যপ্রদেশের বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে বিজেপিকে কটাক্ষ কুণালের

বাংলায় বাজি কারখানায় বিস্ফোরণ হলেই CBI থেকে NIA তদন্তের দাবি। আর বিজেপি শাসিত মধ্যপরদেশে বিস্ফোরণ হলেই তখন মুখে কুলুপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরে বাংলার(Bengal) বুকে একের পর এক অবৈধ বাজি কারখানার বিস্ফোরণের(Illegal Cracker Factory Explosion) ঘটনায় বেশ কিছু ব্যক্তির প্রাণহানীর ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। সেই সব ঘটনায় রাজ্যের ক্ষমতাসীন সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিল বিরোধিরা। বিশেষ করে বিজেপির(BJP) তরফে বার বার সেই সব ঘটনার তদন্তে National Investigation Agency বা NIA’র তদন্তের দাবি তোলা হয়েছিল। এমনকি সেই তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়। বিজেপি থেকে বামেরা বার বার দাবি করে গিয়েছে, গোটা রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে। ঘটনাচক্রে এদিন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের(Madhya Pradesh) হারদা জেলায় আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৬ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৬০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থে বেশ আশঙ্কাজনক। যার জেরে মৃত্যুর ঘটনা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আর সেই ঘটনার জেরেই এবার তৃণমূলের(TMC) তরফে পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এদিন মধ্যপ্রদেশের বিস্ফোরণের ঘটনায় কুণাল বিজেপিকে আক্রমণ করে ট্যুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘কী বিজেপি, জঙ্গিদের কারখানার পেছনে কারা খুঁজতে এবার CBI, NIA তদন্ত হবে তো?’ এই একলাইনের ট্যুইটই কিন্তু বহু প্রশ্নের জন্ম দিয়ে দিয়েছে। তবে শুধু কুণাল নন, নেটিজেনরাও নিশানা বানাচ্ছেন বাংলার বিরোধীদের। যেমন এক নেটিজেন লিখেছেন, ‘পশ্চিবঙ্গের বাজি কারখানায় বিস্ফোরণ হলে NIA তদন্তের জন্য রাম বাম কং হল্লা জুড়ে দেন। এবার চুপ কেন @SuvenduWB?? আগুন এবার নিজেদের ল্যাজ এ লেগেছে বলে? @Sujan_Speak @adhirrcinc এর মুখে কথা নেই কেন? বিজেপি শাসিত রাজ্য বলে?’

জানা গিয়েছে, এদিনের ঘটনাটি মধ্যপ্রদেশের হারদা জেলার বৈরাগড়ে ঘটেছে। সেখানকার একটি আতশবাজির কারখানায় আচমকাই আগুন ধরে যায়। তার পরেই একের পর এক বিস্ফোরণ ঘটে। কারখানায় প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় নিমিষেই গোটা কারখানায় দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। ফলে কারখানার ভিতরেই আটকে পড়েন শ্রমিকরা। স্থানীয়দের অভিযো, দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে কারখানাটি চলছিল। এমনকি সেখানে শিশু শ্রমিকদেরও ব্যবহার করা হচ্ছিল। এই সব একই অভিযোগ কিন্তু বাংলার ক্ষেত্রেও তুলেছিল বিজেপি সহ বিরোধীরা। আজ তাঁরা মুখে কুলুপ এঁটেছে।

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির