ভেঙে পড়ল দিল্লির গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ, নিহত ১  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই ভেঙে পড়ল  দিল্লির  গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, আহত ওই ব্যক্তি হাসপাতালে প্রাণ হারিয়েছেন। 

দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) চারটি ফায়ার টেন্ডার সকাল ১১.০৫ মিনিটে গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশে পড়ে যায়। তাতেই ধসে পড়ে মেট্রো ষ্টেশনের একাংশ। খবর পেয়েই ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে ছুটে  আসে পুলিশ । আচমকাই এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন মেট্রো ষ্টেশনে আশা যাত্রীরা।

কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় তিন-চারজন আহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।ডিএফএস আধিকারিকরা ধ্বংসস্তূপ থেকে একজনকে বের করে জিটিবি হাসপাতালে নিয়ে যান। জেসিবি এবং ক্রেনের সাহায্যে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বর্তমানে  দিল্লি মেট্রোর কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও পুলিশ সূত্রে খবর । জানা গিয়েছে গোকুলপুরী মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনে অবস্থিত। এই লাইনটিতে জাতীয় রাজধানীর মজলিস পার্ক থেকে শিব বিহার পর্যন্ত ৩৮ টি স্টেশন রয়েছে। তবে মেট্রো পরিষেবা ব্যাহত হয়নি বলে জানা গিয়েছে।

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার