Polytechnic-এ ভর্তি হতে আর দিতে হবে না JEXPO

রাজ্যের Polytechnic কলেজগুলিতে ভর্তি জন্য JEXPO আর দিতে হবে না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই Polytechnic কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার কারিগরী ক্ষেত্রের পড়ুয়াদের জন্য সুখবর। এবার থেকে রাজ্যের Polytechnic কলেজগুলিতে(Polytechnic Colleges) ভর্তি জন্য JEXPO আর দিতে হবে না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই Polytechnic কলেজগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে(Diploma Engineering) ভর্তি হওয়া যাবে। প্রয়োজনে অঙ্ক এবং বিজ্ঞানের বিষয়গুলিতে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, পূর্ণাঙ্গ বিধি এখনও তৈরি হয়নি। দেশের কারিগরি ও প্রযুক্তি শিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থা AICTE’র অনুমোদন সাপেক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে পলিটেকনিক, আইটিআই বা ভিটিসিগুলি যে জেলায় অবস্থিত, সেই জেলার জন্য ৫০ শতাংশ কোটা থাকবে। আর বাকি গোটা রাজ্যের জন্য থাকবে ৫০ শতাংশ কোটা। ছাত্রীদের জন্য ২০ শতাংশ সিট সংরক্ষণ থাকবে। সংরক্ষিত আসনগুলিতে প্রার্থী না মিললে সেগুলিকে সাধারণ পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের হাত থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে রাজ্যের কারিগরি শিক্ষাদফতর। তার জেরে এবার থেকে Polytechnic কলেজগুলির পাশাপাশি ITI, VTC-গুলিতে পড়ুয়াদের ভর্তি করা হবে কেন্দ্রীয়ভাবে। এই পদক্ষেপের নেপথ্যে যে মূল কারণ উঠে আসছে তা হল গোতা দেশের সঙ্গে রাজ্যেও বিগত কয়েক বছরে পলিটেকনিকে পড়ুয়া ভর্তির চিত্র একেবারেই আশাব্যঞ্জক ছিল না। পলিটেকনিকেই চার-পাঁচ বছর আগে আবেদনই জমা পড়ত এক লক্ষের আশপাশে। বিগত বছরে তা নেমে দাঁড়িয়েছে ৩১ হাজারে। ভর্তির সংখ্যা আরও কম বলেই দাবি বিভিন্ন সূত্রে। তারপরেই মুখ্যমন্তড়ীর নির্দেশে এই নয়া নিয়ম চালু করা হচ্ছে। সেই সঙ্গে রাজ্যের স্কুলে স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুযোগ-সুবিধা, চাকরির ক্ষেত্র সম্পর্কে প্রচারও শুরু করেছেন দফতরের আধিকারিকরা।  

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা