নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ জামাইবাবুর দাদার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইবাবুর দাদার বিরুদ্ধে । ঘটনায় শুক্রবার মানিকচক থানায় অভিযোগ দায়ের করল ছাত্রীর পরিবারবর্গ। অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করেছে মালদার মানিকচক থানার(Manickchak P.S.) পুলিশ।জানা গেছে,মানিকচক থানার অন্তর্গত ডোমহাট দাল্লুটোলা এলাকার এক বছর ১৭ এর দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক ধর্ষিতার জামাইবাবু বড় দাদা।

এই আত্মীয়তার সুবাদে বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীকে নিয়ে মথুরাপুরে ঘুরতে বেড়ায় অভিযুক্ত। মোটরবাইকে করে মথুরাপুরের(Mathurapur) বিভিন্ন প্রান্তর ঘুরার পর মথুরাপুর ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় অজ্ঞান করে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই ছাত্রীর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জালালপুর পাল্লু মোড় এলাকায় ফেলে চলে যায় অভিযুক্ত। স্থানীয় মারফত খবর পেয়ে পরিবারের লোকজন নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) ভর্তি করে।

বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন ওই নির্যাতিতা। অভিযুক্ত যুবক ধর্ষণ করেছে বলেই অভিযোগ পরিবারের। ঘটনাই মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারবর্গ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। এদিকে পরিবারের সদস্যরা অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলেছেন।

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়