তল্লাশি চালিয়ে যৌনাঙ্গ থেকে সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথমে ব্যাগে তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। এরপর মেটাল ডিটেক্টরই ধরিয়ে দিল সোনা পাচারকারীকে। বাংলাদেশ থেকে ভারতে আসা এক যুবতীর যৌনাঙ্গ থেকে উদ্ধার হল ত্রিশ লক্ষ টাকার চারটি সোনার বিস্কুট। সোনার বিস্কুটগুলি উদ্ধার করেছে বিএসএফ।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোলের প্যাসেঞ্জার্স টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতরত যাত্রীদের তল্লাশি চালাচ্ছিল বিএসএফ। তখন বিএসএফের মহিলা রক্ষীরা বাংলাদেশ থেকে আগত এক যুবতীকে আটক করে। দেখা যায়, মহিলার সঙ্গে থাকা সব কাগজপত্রই বৈধ ছিল। তল্লাশিতে ওই যুবতীর কাছ থেকে কিছু পাওয়া যায়নি। এরপর মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর সময়ই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তারপরই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। জেরার মুখে পড়ে যৌনাঙ্গে সোনার বিস্কুট লুকিয়ে রাখার কথা স্বীকার করে ওই যুবতী।

তল্লাশি চালিয়ে চারটি সোনার বিস্কুট উদ্ধার করেন বিএসএফের মহিলা কর্মীরা। বিএসএফ সূত্রে খবর, কন্ডোমে সোনার বিস্কুটগুলি ঢুকিয়ে গোপনাঙ্গে ঢুকিয়ে রেখেছিলেন ওই মহিলা। সোনার বিস্কুটগুলিকে উদ্ধারের পর ওই মহিলাকে গ্রেফতার করা হয়। সীমান্তরক্ষী বাহিনীর এই কাজে স্বভাবতই উচ্ছ্বসিত বিএসএফের ডিআইজি এ কে আর্য। এই প্রসঙ্গে তিনি জানান, যেকোনও ধরনের চোরাচালান আটকাতে বদ্ধপরিকর বিএসএফ। পাচারকারীরা যতই কৌশল করুক না কেন, বিএসএফ জানে সেটা কীকরে ধরতে হয়।

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, অভিনব উদ্ভাবনকে কুর্নিশ নেটা নাগরিকদের

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক