দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ল কিউয়িরা

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। প্রোটিয়াসদের হারিয়ে এই প্রথম টেস্ট সিরিজে জয়লাভ করল কিউয়িরা। এর আগে সাতেরো বার পরস্পরের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কিন্তু কোনওবারই জয় লাভ করতে পারেনি। শেষপর্যন্ত কেন উইলিয়ামসনের শতরানের ওপর ভর করে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট সিরিজ হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যামিলটন টেস্টটি ছিল ১৮তম টেস্ট সিরিজ। এর আগে ১৭টি টেস্ট সিরিজের মধ্যে ১৩টি জেতে দক্ষিণ আফ্রিকা ও ৪টি ম্যাচ ড্র হয়। তবে এই হ্যামিলটন টেস্ট কেন উইলিয়ামসনের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকল। এই হ্যামিলটন টেস্টেই ১৩৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন উইলিয়ামসন। তিন উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে নেয় নিউজিল্যান্ড। এদিন ৩২ তম শতরান করে ফেলেন উইলিয়ামসন। এদিন শতরানটি করে স্টিভেন স্মিথ ও স্টিভ ওয়াগকে ছুঁয়ে ফেলেন তিনি। এতদিন টেস্টে সর্বোচ্চ শতরানের অধিকারী ছিলেন স্টিভেন স্মিথ ও স্টিভ ওয়াগ। এবার তাদের সঙ্গে যোগ হল কেন উইলিয়ামসনের নাম।

পাশাপাশি এই হ্যামিলটন টেস্টে বেশ কিছু রেকর্ড রয়েছে উইলিয়ামসনের। চতুর্থ ইনিংসে এনিয়ে পাঁচটি শতরান করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খানকে ছুঁয়ে ফেললেন উইলিয়ামসন। হ্যামিলটন টেস্টকে ঘিরে আরও একটি রেকর্ড তৈরি হল। দেশের মাটিতে টানা ১৩টি সিরিজ অপরাজিত থাকল নিউজিল্যান্ড। ২০১৭ সালে শেষবার এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই হার এসেছিল। তারপর থেকে আর হারের মুখ দেখতে হয়নি কিউয়িদের।

 

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন