রাজ্যসভার টিকিট না পাওয়ায় কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত কমল নাথের!

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে দলে ধরে রাখার জন্য কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কোনও প্রয়াস নিচ্ছে না। শনিবার রাতে এ কথা জানিয়েছেন কংগ্রেসের এক শীর্ষ নেতা। তাঁর কথায়, ‘কমল নাথের জন্য মধ্যপ্রদেশে কংগ্রেসকে অনেক মূল্য চোকাতে হয়েছে। তাঁর ঔদ্ধত্যের জন্য গত বছর বিধানসভা ভোটে দলকে লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয়েছে। ফলে তিনি চলে গেলে দলের খুব একটা ক্ষতি হবে না।’

এদিন বিকেল থেকেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ছেলে নকুল নাথ সহ রাজ্যের এক ডজন কংগ্রেস বিধায়ককে সঙ্গে নিয়ে কমল শিবিরে সামিল হবেন কংগ্রেসের কমল। বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত বৈঠকের জন্য দিল্লিতে ঘাঁটি গেড়েছেন।

গান্ধি পরিবারের অন্যতম ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কমল নাথের দলবদল ঘিরে চর্চা তুঙ্গে পৌঁছলেও কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তাঁকে দলে রাখার বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি রাহুল গান্ধি কিংবা প্রিয়াঙ্কা গান্ধিরাও পরিবারের ঘনিষ্ঠ নেতার সঙ্গে কথা বলার প্রয়োজনটুকু মনে করেননি।

কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘পারিবারিক ব্যবসা বাঁচাতে এবং ছেলে নকুল নাথের রাজনৈতিক ভবিষ্যত সুরক্ষিত রাখতেই ডিগবাজি খেতে চলেছেন কমল নাথ। গত কয়েক দশক মধ্যপ্রদেশে দলের নেতৃত্বে থাকলেও কংগ্রেসকে এক ইঞ্চি এগিয়ে নিয়ে যেতে পারেননি। উল্টে দলের ক্ষতি করেছেন। এবারেও রাজ্যসভার টিকিটের জন্য  তদ্বির করেছিলেন তিনি। কিন্তু সেই দাবি খারিজ করে অশোক সিংকে প্রার্থী করা হয়েছে। আর রাজ্যসভায় প্রার্থী হতে না পেরেই কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কমল নাথ। ওই সিদ্ধান্ত মধ্যপ্রদেশের কংগ্রেসের জন্য মঙ্গলজনকই হবে।’

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২