মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে জমা দিতে হবে শিক্ষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের নম্বর জমা নেওয়া হবে অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই অনলাইন প্রক্রিয়া চালুর বিষয় নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ(Madhyamik Board) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই নয়া ব্যবস্থার মাধ্যমে পর্ষদ অতি দ্রুত গোটা প্রক্রিয়াটি শেষ করার জন্য উদ্যোগী। মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়াকে সরল এবং অতীত দ্রুততার সঙ্গে গোটা প্রক্রিয়াকে সম্পন্ন করতে এই নয়া সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

গত ২০২৩ সালে অনলাইনে(On Line) নম্বর যাচাই প্রক্রিয়া চালু হয়েছিল। এবছর অনলাইনে মাধ্যমে নম্বর জমা নেওয়ার প্রক্রিয়া তথা পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়াটি ডিজিটালাইজেশন এর মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিল পর্ষদ। তবে অনলাইনে নম্বর জমা দেওয়ার পাশাপাশি ৮ কপিও নম্বর সহ জমা দিতে হবে পরীক্ষকদের। যদি এতে কোন সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে স্কুটিনিয়ারদের সাহায্য দিতে বলা হয়েছে পর্ষদের তরফে। অনলাইনে নম্বর জমা দিতে গেলে কি কি পদ্ধতির মাধ্যমে তা করতে হবে তা ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বোঝানো হবে প্রধান পরীক্ষকদের।

নতুন এই ব্যবস্থা সম্পর্কে উৎসাহ দিতে প্রধান পরীক্ষকদের তাদের প্রাপ্ত fees- র সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা যুক্ত করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি চলতি বছর থেকেই উচ্চমাধ্যমিকে নম্বর জমা দেওয়ার অনলাইন ব্যবস্থা চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল পরীক্ষার প্রাপ্ত নম্বর অনলাইনে জমা দিচ্ছে স্কুল। আর থিওরিতে প্রাপ্ত নম্বর অনলাইনে জমা দেবেন প্রধান পরীক্ষকরা।

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী