ভাষা দিবসেই গোপন কথা ফাঁস করলেন মেহজাবীন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টিভি আর ওটিটিতে দাপিয়ে অভিনয় করে চলেছেন এই সময়ের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসাবে পরিচিত মেহজাবীন। এক যুগের বেশি সময় ধরে অভিনয় জগত মাতালেও বড় পর্দায় তাঁকে দেখা যায়নি। ফলে ভক্ত আর অনুরাগীরা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন, সেলুলয়েডেও আবির্ভূত হবেন তাঁদের পছন্দের অভিনেত্রী। আজ বুধবার ভাষা দিবসেই ভক্ত আর অনুরাগীদের সেই প্রত্যাশা পূরণের কথা জানালেন মেহজাবীন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুকে’ এক পোস্টে জানিয়েছেন, ‘প্রথমবার তাঁকে সিনেমায় দেখা যাবে। পরিচালক মাকসুদ হোসেনের ‘সাবা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।’ সুখবর দেওয়ার পাশাপাশি ছবিটির পোস্টারও প্রকাশ করেছেন অভিনেত্রী।

আজ থেকে ১৪ বছর আগে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টেলিভিশন নাটকে প্রথম অভিনয়ের মাধ্যমেই রূপালী জগতে আত্মপ্রকাশ করেছিলেন মেহজাবীন। তার পরে গত ১৪ বছরে শতাধিক টিভি নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। দর্শক আর সমালোচকদের প্রশংসা কুড়োনোর পাশাপাশি অভিনেত্রী হিসাবে খ্যাতিও অর্জন করেছেন। কিন্তু প্রায় বছর খানেক আগে একটি ছবিতে অভিনয় করলেও কাকপক্ষীকেও টের পেতে দেননি সে কথা। এদিন ভাষা দিবসেই সেই গোপন কথা ফাঁস করেছেন মেহজাবীন।

‘ফেসবুক’ পোস্টে তিনি লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয়যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই। ২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করেছি।’ মেহজাবীনের ওই পোস্টের পরেই শোরগোল পড়ে যায়। ‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন জানিয়েছেন, ‘ছবিটির শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। আন্তর্জাতিক প্রিমিয়ারের মাধ্যমে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।’

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি