সোনা খনিতে আচমকাই নামল ধস, নিহত ২৩ শ্রমিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের জঙ্গলে একটি অবৈধ সোনার খনিতে আচমকাই নামল ধস। মঙ্গলবার বলিভার রাজ্যের ‘বুলা লোকায়’ খনিতে এ ঘটনা ঘটে।  জানা গিয়েছে, এই দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন ২০০ জন শ্রমিক। আচমকাই এই ধসের জেরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩ জন।  

বর্তমানে সেই খনি ধসের ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি উন্মুক্ত খনিতে কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। আর সেই সময় মাটির একটি দেয়াল ধীরে ধীরে তাদের ওপর ধসে ধসে পড়ে। এই ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক পালাতে পারলেও বেশ কয়েকজন খনির ভেতরে আটকে পড়ে। বর্তমানে সোনার খনিতে চলছে উদ্ধারকাজ।

এই ঘটনা প্রসঙ্গে অ্যাঙ্গোস্তুরা পৌরসভার মেয়র ইয়োর্গি আর্কিনিয়েগা জানিয়েছেন,  লা প্যারাগুয়া শহর থেকে সেখানে সাত ঘণ্টা নৌকায় পাড়ি দিয়ে যেতে হয়। এই দুর্ঘটনার সময় সেখানে প্রায় ২০০ জন কাজ করছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের সিউদাদ বলিভারের একটি হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে নিহতদের দেহ বন্দরে কাছে নিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, উদ্ধারকাজ চালাতে সামরিক বাহিনী, দমকল কর্মীরা ওই এলাকায় যাচ্ছে। কারাকাস থেকে উদ্ধারকারী দলও পাঠানো হচ্ছে তল্লাশি অভিযানে সহায়তার জন্য। জানা গিয়েছে  সোনা, হীরাসহ বেশ কিছু মূল্যবান সম্পদে সমৃদ্ধ এই বলিভার অঞ্চল। 

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশির সময় তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের