আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টেস্ট অভিষেকে চমক দিলেন বাংলার আকাশ দীপ

নিজস্ব প্রতিনিধি : টেস্ট অভিষেকেই সকলকে চমকে দিলেন বাংলার বোলার আকাশ দীপ। ইনিংসের শুরুতেই প্রথম তিনটি উইকেট নিয়ে নিলেন বাংলার এই বোলার। সাত ওভার বল করেই তিনটি উইকেট দখল করে নেন আকাশ দীপ।

এদিন দ্বিতীয় ওভারেই জ্যাক ক্রলির স্ট্যাম্প উড়িয়ে দেন আকাশ। সেই বলটি নো বল থাকায় সেই যাত্রায় বেঁচে যান ক্রলি। এরপরই পঞ্চম ওভারে বেন ডাকেটকে আউট করেন আকাশ। ১১ রানের মাথায় আউট হয়ে যান ডাকেট। বাঁহাতি ব্যাটসম্যান ডাকেটকে আউট সুইং দিয়েছিলেন তিনি। সেই বলেই আউট হয়ে যান ডাকেট। এর ঠিক পরেই ওলি পোপকে শূন্য রানের মাথায় আউট করেন বাংলার এই বোলার। পোপ আউট হয়ে যাওয়ার পর ক্রলিকে আউট করতে অবশ্য বেশি সময় লাগেনি। ৪২ বলে ৪২ রান করে আউট হয়ে যান ক্রলি। প্রথমবার টেস্ট খেলতে নেমেই তিন উইকেট নিয়ে দলকে সাফল্য এনে দিলেন বাংলার এই বোলার। উল্লেখ্য, রাঁচি চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাকে। বুমরার জায়গায় দলে নেওয়া হয়েছে বাংলার বোলার আকাশ দীপকে।

প্রথম সেশনে আকাশ দীপ ছাড়াও ভারতের হয়ে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। জনি বেয়ারস্টোকে ৩৮ রানে এলবিডব্লু করেন অশ্বিন। এরপরই বেন স্টোকসকে এলবিডব্লুতে আউট করে দেন রবীন্দ্র জাদেজা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেটে ১৩২ রান করে ভারত।

Published by:

Share Link:

More Releted News:

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ