ফের বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন টলিউড অভিনেত্রী ইধিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের বাংলাদেশের সিনেমায় দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রী ইধিকা পালকে।  এই নিয়ে তৃতীয়বার বাংলাদেশের সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। জানা গিয়েছে, ইধিকার পরবর্তী  বাংলাদেশী সিনেমা হল ‘সিকান্দার’। সেই ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে।

ইধিকাকে এরআগে দেখা গিয়েছে বাংলাদেশের ‘প্রিয়তমা’ ও ‘কবি’ এই দুটি সিনেমায়। শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’  ছিল অভিনেত্রীর জনপ্রিয় ছবি।  অন্যদিকে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ ছবিতে শরীফুল রাজের বিপরীতে দেখা গিয়েছিল ইধিকাকে। আর এবার ইধিকাকে দেখা যাবে সিয়াম আহমেদের বিপরীতে।

‘সিকান্দার’ সিনেমাটি মূলত প্রেমের ওপর তৈরি করা হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এই সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন।  জানা গিয়েছে, আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে এই সিনেমার শুটিং।

উল্লেখ্য, ইধিকা বাংলা টেলিভিশন জগতে খুবই জনপ্রিয়। তাঁকে ‘পিলু’ ও ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। টেলিভিশনে অভিনয়ের দৌলতে এখন ইধিকা ঘরে ঘরে বেশ পরিচিত মুখ। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।  বর্তমানে টলিউডের পাশাপাশি বাংলাদেশের বেশ জনপ্রিয় ইধিকা।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে