নিউইয়র্কে ভয়াবহ  অগ্নিকাণ্ড,  প্রাণ হারালেন ভারতীয় সাংবাদিক  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  নিউইয়র্কের ম্যানহাটনের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ২৭ বছর বয়সী এক ভারতীয় নাগরিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, নিহত ওই যুবকের নাম  ফাজিল খান। তিনি নিউইয়র্ক ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।

নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল ফাজিলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন,  ‘তাঁর মরদেহ ভারতে ফিরিয়ে আনতে আমরা সবরকম সাহায্য অব্যাহত রেখেছি। ফাজিলের মৃত্যুতে আমি খুবই দুঃখিত।‘কনস্যুলেট জানিয়েছে, তারা ফাজিল খানের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ  রাখা হচ্ছে।‘

অন্যদিকে মৃত্যুর পরেই ফাজিলের সঙ্গে কর্মরত এক সহকর্মী জানান,  “তাঁর মত একজন  ভাল সাংবাদিককে  হারিয়ে আমরা খুবই দুঃখিত। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। “জানা গিয়েছে, ফাজিল কলম্বিয়া জার্নালিজম স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। বর্তমানে তিনি ম্যানহাটনের একটি আবাসনে থাকতেন।

 দমকলকর্মীরা জানিয়েছেন,  নিউইয়র্কের ম্যানহাটনের একটি আবাসনের তৃতীয় তলায় প্রথম আগুন লাগে। খবর পেয়ে  কয়েক মিনিটের মধ্যে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় ভবনের পঞ্চম তলায় আটকা পড়েন বেশ কয়েকজন বাসিন্দা। তবে দমকলবাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণে বাঁচান গেল না ভারতীয় যুবককে। তবে কি করে এই আগুন লাগল তা এখন পর্যন্ত জানা যায়নি।

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ গোলে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা