‘আমি ব্রাহ্মণ, শাবানা মুসলিম, আমাদের বিয়েতে আপত্তি ছিল পরিবারের’: মনোজ

তবে অভিনেতার বোন বলেন যে, শাবানা তাঁদের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলেন এবং তিনি মুসলমান হওয়া সত্ত্বেও মন্দিরে তাদের সঙ্গে গান গিয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোজ বাজপেয়ী(MANOJ BAJPAYEE), বলিউডের একজন স্বনামধন্য অভিনেতা। মাঝে মধ্যেই নানা কারণে অভিনেতা খবরের শিরোনামে আসেন। দিন কয়েক আগেই তিনি গিয়েছিলেন বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে আল্লু অর্জুনের সঙ্গেও দেখা হয়েছিল অভিনেতার। যাই হোক, ব্যক্তিগত জীবনে অভিনেত্রী শাবানা রাজাকে বিয়ে করেছেন মনোজ বাজপেয়ী। যিনি কিনা মুসলিম পরিবারের মেয়ে। আর অভিনেতা হিন্দু। সেই কারণে তাঁদের বিয়েটা নিয়ে আপত্তি ছিল মনোজের পরিবারে। শাবানাও বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।

কিন্তু কিলার স্যুপ অভিনেতাকে বিয়ের পর, তিনি অভিনয় ছেড়ে দেন। মনোজ বাজপেয়ীকে ভালবেসেই বিয়ে করেন শাবানা। মনোজের জীবনী থেকে জানা যায় যে, ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে একজন মুসলিম মেয়েকে বিয়ে করা তাঁর পক্ষে সহজ ছিল না। মনোজের জীবনীতে, পীযূষ পান্ডে উল্লেখ করেছেন, মনোজ ১৯৯৯ সালে শাবানাকে নিয়ে তিনি প্রথম গ্রামে গিয়েছিলেন, যখন তাঁর বোনের বিয়ে ছিল। সেই সময়েই তিনি তাঁর পরিবারকে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দেন। তবে অভিনেতার বোন বলেন যে, শাবানা তাঁদের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলেন এবং তিনি মুসলমান হওয়া সত্ত্বেও মন্দিরে তাদের সঙ্গে গান গিয়েছিলেন। এরপরেই তাঁর পরিবার তাঁদের সম্পর্কের বিষয়টি আস্তে আস্তে মেনে নিতে শুরু করে। আসলে শাবানা কখনই তাঁদের অনুভব করায়নি যে, সে অন্য ধর্মের।

মনোজ বাজপেয়ী বলেছিলেন, “আমার পরিবার হয়তো শাবানার ধর্ম নিয়ে চিন্তিত ছিল, কিন্তু কেউই প্রকাশ্যে তা প্রকাশ করেনি। তারা কোনো দুঃখও প্রকাশ করেনি। অন্যদিকে, শাবানার পরিবার ছিল খোলামেলা এবং প্রগতিশীল। তারা আন্তঃধর্মের বিরোধী ছিল না। অবশেষে দুই পরিবারের মতেই বিয়ে হয় শাবানা ও মনোজের।”

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিন এবার থেকে মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক